Shopping cart

TnewsTnews
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশে সেনাবাহিনীতে বড় রদবদল, দিল্লিতে হাইকমিশনে পদন্নতি নতুন বার্তা
বিদেশ

বাংলাদেশে সেনাবাহিনীতে বড় রদবদল, দিল্লিতে হাইকমিশনে পদন্নতি নতুন বার্তা

tarique rahman a
Email :2

মহম্মদ ইউনুসের বিদায়ের পর বাংলাদেশে (Bangladesh) রাজনীতি বদলে যাচ্ছে কূটনীতি ও সেনা ক্ষেত্রে। তারেক রহমানের জমানায় বাংলাদেশি সেনার শীর্ষ পদে গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। রবিবার বিকেলে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রক এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। বিশেষভাবে পদন্নতি হয়েছে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে কর্মরত এক সেনা কর্মকর্তারও। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিবর্তনের প্রভাব পড়বে ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর।

নতুন নির্দেশিকা অনুযায়ী, চিফ অফ জেনারেল স্টাফ হয়েছে লেফটেন্যান্ট (Bangladesh) জেনারেল মইনুর রহমান। এর আগে আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এসএম কামরুল। এবার তাঁকে বিদেশ মন্ত্রকে (Bangladesh) পাঠানো হয়েছে এবং ভবিষ্যতে কোনো দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হতে পারেন। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হয়েছে মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এছাড়া পদ বদলানো হয়েছে মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম এবং মেজর জেনারেল ফিরদৌস হাসানের।

দিল্লিতে বাংলাদেশের (Bangladesh) হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ হাফিজুর রহমানকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। যদিও সেনার রদবদলের কারণ স্পষ্টভাবে জানানো হয়নি, তবুও ভারত-বাংলাদেশের সম্পর্কের বরফ গলছে, তা স্পষ্ট। রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা জানিয়েছেন, ভারতের পক্ষ থেকে আধুনিক বাংলাদেশ গঠনে পাশে থাকা এবং নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts