Shopping cart

TnewsTnews
  • Home
  • রাজ্য
  • ভোটের আগে কেন্দ্র ত্বরান্বিত করছে সিএএ নাগরিকত্ব, গঠন হল ‘এমপাওয়ার্ড কমিটি’
দেশ

ভোটের আগে কেন্দ্র ত্বরান্বিত করছে সিএএ নাগরিকত্ব, গঠন হল ‘এমপাওয়ার্ড কমিটি’

caa
Email :2

পশ্চিমবঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কার্যকর করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবার গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে ‘এমপাওয়ার্ড কমিটি’ গঠন করেছে। নাগরিকত্ব দেওয়ার নিয়মনীতি ২০২৪ সালের মার্চে ঘোষণা করা হয়েছিল, কিন্তু রাজ্যভিত্তিক কমিটি গঠন করা হয়নি। ভোটের আগে এই কমিটি গঠনের সিদ্ধান্ত (CAA) নেওয়া হয়েছে।

সিএএ-তে (CAA) প্রস্তাবিত নাগরিকত্ব এখনও অনেক মানুষের হাতে পৌঁছায়নি। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ আশঙ্কা করছেন, নাগরিকত্ব না মেলায় তাদের নাম এসআইআর-এ বাদ পড়তে পারে। এই নিয়ে রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে।

পশ্চিমবঙ্গের এই ‘এমপাওয়ার্ড কমিটি’-র নেতৃত্বে থাকবেন রাজ্যের জনগণনা কার্যক্রমের (Census Operations West Bengal) ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। কমিটির সদস্যদের মধ্যে থাকবেন আইবি বা গোয়েন্দা বিভাগের ডেপুটি সেক্রেটারি, FRRO-এর মনোনীত আধিকারিক, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিক এবং পোস্টাল ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি কমিটিতে অংশ নেবেন।

কমিটির (CAA) মূল কাজ হবে যোগ্য আবেদনকারীদের আবেদন যাচাই করা। জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় যাচাই করা হবে। নাগরিকত্ব দেওয়ার বা আবেদন খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি। সরকারের আশা, এর ফলে নাগরিকত্ব প্রদানের কাজ আরও দ্রুত ও স্বচ্ছ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts