প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেরিয়ার ধ্বংস করতে চান না— গত বছর এমন মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। দু’দেশের সম্পর্কে টানাপোড়েনের সময় এক সাংবাদিক বৈঠকে মজার ছলেই তিনি এই কথা বলেছিলেন। বছর ঘুরতেই ভারত ও আমেরিকার সম্পর্কে উন্নতি হয়েছে এবং স্বাক্ষর হয়েছে বাণিজ্যচুক্তি। কিন্তু তার পরই বিরোধীরা কেন্দ্রকে আক্রমণ করতে শুরু করেছে। তাদের অভিযোগ, ট্রাম্পের (Donald Trump) কাছে আত্মসমর্পণ করেছেন মোদি। এই আবহেই ট্রাম্পের পুরনো সেই ভিডিও আবার সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি সাংবাদিক বৈঠকে বলেন, এই ধরনের কোনও ভিডিও (Donald Trump) তাঁর চোখে পড়েনি। যদি সত্যিই এমন ভিডিও ছড়িয়ে থাকে, তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে, ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে যখন রাজনৈতিক বিতর্ক চলছে, তখন পুরনো ভিডিও ভাইরাল হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
প্রসঙ্গত, প্রথমে বাণিজ্যচুক্তি না হওয়া এবং পরে রুশ তেল কেনার জেরে ট্রাম্প ভারতের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন। সেই সময় দু’দেশের সম্পর্কে ভাঁটা পড়ে। তখনই এক সাংবাদিক বৈঠকে ট্রাম্প (Donald Trump) বলেছিলেন, মোদি একজন মহান মানুষ এবং তিনি ট্রাম্পকে ভালোবাসেন। তবে ‘ভালোবাসা’ শব্দটি যেন কেউ অন্যভাবে না নেন বলেও মন্তব্য করেছিলেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, তিনি মোদির রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করতে চান না। যদিও গোটা মন্তব্যই তিনি রসিকতার সুরে করেছিলেন।
এখন সেই পুরনো মন্তব্য ঘিরেই নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বাণিজ্যচুক্তির প্রেক্ষিতে ভাইরাল হওয়া ভিডিও কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে জল্পনা বাড়ছে।












