Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বুধবার সুপ্রিম কোর্টে হাজির মমতা? নিজে দাঁড়িয়ে সওয়াল করার জল্পনা
দেশ

বুধবার সুপ্রিম কোর্টে হাজির মমতা? নিজে দাঁড়িয়ে সওয়াল করার জল্পনা

mamata banerjee plane
Email :2

এসআইআর মামলা নিয়ে এবার সরাসরি সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনই সম্ভাবনার কথা শোনা যাচ্ছে রাজনৈতিক ও আইনি মহলে। এসআইআর ইস্যুতে প্রতিবাদ জানাতে আগেই দিল্লিতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। এবার আরও এক ধাপ এগিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছেন মমতা, এমনটাই জানা যাচ্ছে (Mamata Banerjee)।

সূত্রের খবর, বুধবার সকাল ১০টা নাগাদ সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এদিন তাঁদের দায়ের করা এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে। ওই বেঞ্চে বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলিও উপস্থিত থাকবেন। এই মামলায় মমতার পাশাপাশি আবেদনকারী হিসেবে রয়েছেন তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন। তাঁদের মামলার শুনানিও একই দিনে হওয়ার কথা (Mamata Banerjee)।

শোনা যাচ্ছে, শুধু আদালতে উপস্থিত থাকাই নয়, প্রয়োজনে নিজে দাঁড়িয়ে সওয়ালেও অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী। আইন বিষয়ে শিক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায়ের এলএলবি ডিগ্রি রয়েছে। পাশাপাশি, তিনি নিজেই এই মামলার অন্যতম আবেদনকারী। সেই সূত্রেই শীর্ষ আদালতে নিজের বক্তব্য তুলে ধরতে পারেন তিনি। যদিও মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী। তবে জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে তাঁর উপস্থিতির জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র ইতিমধ্যেই মিলেছে।

প্রসঙ্গত, গত কয়েক দিন ধরেই দিল্লিতে টানা কর্মসূচিতে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে চাপ বাড়াতেই রাজধানীতে অবস্থান করছেন তিনি। সঙ্গে রয়েছেন এসআইআর-এর কারণে সমস্যায় পড়া পরিবারগুলির সদস্যরাও। সোমবার নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক নিয়ে যে তিনি সন্তুষ্ট নন, তা প্রকাশ্যেই জানান। তার ঠিক এক দিনের মাথায় মঙ্গলবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এসআইআর-এর জেরে সাধারণ মানুষের দুর্ভোগ ও স্বজন হারানোর যন্ত্রণার কথা তুলে ধরেন মমতা। এবার সেই লড়াই কি গড়াতে চলেছে দেশের সর্বোচ্চ আদালতে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts