Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • হঠাৎ অসুস্থ শরদ পওয়ার! ফের হাসপাতালে ভর্তি হতেই বাড়ছে উৎকণ্ঠা
দেশ

হঠাৎ অসুস্থ শরদ পওয়ার! ফের হাসপাতালে ভর্তি হতেই বাড়ছে উৎকণ্ঠা

sharad pawar a
Email :3

মহারাষ্ট্রের প্রবীণ রাজনীতিক ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (Sharad Pawar)–এর শীর্ষ নেতা শরদ পওয়ার ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পুণের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগের সপ্তাহেও একই কারণে তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন থাকতে হয়েছিল (Sharad Pawar), ফলে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে রাজনৈতিক মহলে।

শরদ পওয়ারের (Sharad Pawar) কন্যা ও বারামতীর সাংসদ সুপ্রিয়া সুলে জানিয়েছেন, সর্দি-কাশি ও গলার সংক্রমণে ভুগছিলেন তাঁর বাবা। রবিবার শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় পরিবারের সিদ্ধান্তে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসকরা পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানা গিয়েছে।

গত সপ্তাহেও প্রবীণ এই নেতাকে (Sharad Pawar) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় একটানা কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। বিভিন্ন পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তাঁর বুকে সংক্রমণ হয়েছে। কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর গত শনিবার বাড়ি ফেরেন শরদ পওয়ার এবং তাঁকে কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়। পুণেতে নিজের বাড়িতে বিশ্রামেই ছিলেন তিনি, কিন্তু হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ফের হাসপাতালে নিয়ে যেতে হয়।

এর মধ্যেই ব্যক্তিগত জীবনে বড় আঘাত পেয়েছেন শরদ পওয়ার। তাঁর ভাইপো অজিত পওয়ার সম্প্রতি বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বারামতীতে একটি জনসভায় যাওয়ার পথে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে ব্যক্তিগত বিমানটি এবং ঘটনাস্থলেই পাইলটসহ সকলের মৃত্যু হয়। এই ঘটনার পর রাজনৈতিক মহলেও শোকের ছায়া নেমে আসে। একই সঙ্গে অজিত পওয়ারের মৃত্যুর জেরে দুই এনসিপি শিবিরের সম্ভাব্য ঐক্য প্রক্রিয়াও আপাতত স্থগিত হয়ে গেছে বলে দলীয় সূত্রে খবর। সব মিলিয়ে শরদ পওয়ারের শারীরিক অবস্থা এবং সাম্প্রতিক পারিবারিক শোক ঘিরে উদ্বেগ বাড়ছে সমর্থক ও রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts