Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • কিশ্তওয়ারে বড় সাফল্য! দাড়ি কেটে পালানোর চেষ্টা, শেষরক্ষা হল না কুখ্যাত জঙ্গি সইফুল্লার
দেশ

কিশ্তওয়ারে বড় সাফল্য! দাড়ি কেটে পালানোর চেষ্টা, শেষরক্ষা হল না কুখ্যাত জঙ্গি সইফুল্লার

jammu and kashmir terrorist
Email :2

উপত্যকায় বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীর-এর (Jammu and Kashmir) কিশ্তওয়ার জেলায় যৌথ অভিযানে নিহত হল কুখ্যাত জইশ জঙ্গি সইফুল্লা। গত কয়েক বছরে একাধিকবার সেনা ও পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিল সে। এমনকি পরিচয় গোপন করতে দাড়ি কেটে ভোল বদলেও আত্মগোপনের চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত রবিবার সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে তার মৃত্যু হয় (Jammu and Kashmir)। ওই অভিযানে আরও দুই জঙ্গিও নিহত হয়েছে।

সেনা সূত্রে জানা গিয়েছে, সইফুল্লা পাকিস্তানের বাসিন্দা এবং পাক অধিকৃত কাশ্মীরের জইশ প্রশিক্ষণ শিবিরে সে জঙ্গি কার্যকলাপের প্রশিক্ষণ নেয়। পরে আইএসআইয়ের সহায়তায় পাহাড়ি পথ ব্যবহার করে ভারতে প্রবেশ করে (Jammu and Kashmir) এবং একাধিক নাশকতার পরিকল্পনায় যুক্ত ছিল। গত কয়েক মাস ধরে উপত্যকায় লুকিয়ে থাকা জইশ জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। সেই অভিযানে সম্প্রতি আদিল নামে এক জঙ্গি নিহত হয়, যাকে সইফুল্লার ঘনিষ্ঠ সহযোগী বলে মনে করা হত। সহযোগীর মৃত্যুর পর সইফুল্লা উপত্যকা ছেড়ে পালানোর পরিকল্পনা করেছিল এবং সেজন্য নিজের চেহারাও বদলে ফেলে। কিন্তু নিরাপত্তা বাহিনীর তৎপরতায় সে জঙ্গলে লুকিয়ে থাকতে বাধ্য হয়।

পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ-এর কয়েকজন জঙ্গি কিশ্তওয়ারের (Jammu and Kashmir) জঙ্গলে লুকিয়ে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে রবিবার সকালে চাটরু বেল্টের পাসারকুট এলাকায় অভিযান শুরু করে যৌথ বাহিনী। পাহাড়ের পাদদেশে একটি মাটির ঘরের ভিতরে লুকিয়ে ছিল জঙ্গিরা। বাহিনী কাছে পৌঁছতেই তারা গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে সইফুল্লা-সহ তিন জঙ্গির মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দুটি একে সাতচল্লিশ রাইফেল উদ্ধার হয়েছে। এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ, তাই চারদিক ঘিরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts