Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • দিল্লিও কি টার্গেটে? তেহরানের বিস্ফোরক বার্তায় চাঞ্চল্য ছড়াচ্ছে
দেশ

দিল্লিও কি টার্গেটে? তেহরানের বিস্ফোরক বার্তায় চাঞ্চল্য ছড়াচ্ছে

missile attack 2
Email :2

পাঁচদিন ধরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি। ইরানের উপর লাগাতার হামলা চালাচ্ছে আমেরিকা ও ইজরায়েল (Middle East Crisis)। পালটা ইরানও একের পর এক আক্রমণ করছে। এই সংঘাতের প্রভাব কি এবার ভারতের উপরেও পড়তে পারে? দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে।

শনিবার থেকে ইরানের উপর আক্রমণ শুরু হয়। এরপর ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লা ইজরায়েলের উপর হামলা চালায়। পালটা জবাব দেয় ইজরায়েল। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন ইজরায়েল লেবাননে থাকা ইরানি দূতাবাসকে ডেডলাইন দেয়। ইজরায়েলি সেনার মুখপাত্র আভিশে আদারি জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে ইরানি কূটনীতিকদের দেশ ছাড়তে হবে, না হলে দূতাবাসে হামলা হতে পারে (Middle East Crisis)।

এই হুঁশিয়ারির জবাব দেয় ইরানের সশস্ত্র বাহিনী। মুখপাত্র আবোলফজল শেকারচি বলেন, লেবাননে ইরানের কূটনৈতিক ভবনে হামলা হলে বিশ্বের সব দেশে থাকা ইজরায়েলি দূতাবাস তাদের নিশানায় থাকবে। তাঁর বক্তব্যে স্পষ্ট হুঁশিয়ারি, বিশ্বজুড়ে প্রতিশোধমূলক আক্রমণ হতে পারে (Middle East Crisis)।

১৯৯২ সাল থেকে ভারতে রয়েছে ইজরায়েলের দূতাবাস। নয়া দিল্লিতে অবস্থিত এই দূতাবাসে বর্তমানে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে আছেন রুভেন আজার। সেখানে বহু কর্মী কাজ করেন। এই পরিস্থিতিতে দিল্লির দূতাবাস নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। যদিও ইরানের মুখপাত্র বলেছেন, আমেরিকা ও ইজরায়েল ছাড়া অন্য কোনও দেশের সঙ্গে তাদের শত্রুতা নেই। তবু ইজরায়েলকে আঘাত করতে বিশ্বের বিভিন্ন প্রান্তে হামলার ইঙ্গিত ঘিরে আশঙ্কা বাড়ছে।

এর মধ্যেই ভারত মহাসাগরে শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএনএস ডেনা-র উপর হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। ডুবোজাহাজের আঘাতে রণতরীটি ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ। বহু নাবিকের মৃত্যু হয়েছে, অনেকে এখনও নিখোঁজ। এই ঘটনার পর তেহরান আরও কঠোর অবস্থান নেবে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে (Middle East Crisis)।

মধ্যপ্রাচ্যের এই সংঘাত কত দূর গড়াবে এবং তার প্রভাব ভারতের উপর পড়বে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts