Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • রাষ্ট্রপতি শাসনের অবসান? মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে যুমনাম খেমচন্দ সিং প্রায় নিশ্চিত
দেশ

রাষ্ট্রপতি শাসনের অবসান? মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে যুমনাম খেমচন্দ সিং প্রায় নিশ্চিত

manipur cm
Email :1

মণিপুরে (Manipur) ফের নির্বাচিত সরকার গঠনের পথে বড় পদক্ষেপ। বিজেপির মণিপুর বিধানসভা দলের নেতা নির্বাচিত হলেন যুমনাম খেমচন্দ সিং। এর ফলে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর নাম কার্যত চূড়ান্ত হয়ে গেল বলে মনে করা হচ্ছে। দিল্লিতে বিজেপির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রায় এক বছর ধরে রাষ্ট্রপতি শাসনের অধীনে থাকা মণিপুরে (Manipur) ফের নির্বাচিত সরকার গঠনের পথ খুলল এই সিদ্ধান্তে। বিধানসভা দলের নেতা নির্বাচিত হওয়ার পর খুব শীঘ্রই রাজ্যপালকে সরকার গঠনের দাবি জানাবে বিজেপি। ফেব্রুয়ারি ২০২৫ থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি ছিল রাজনৈতিক অচলাবস্থা ও প্রশাসনিক সমস্যার কারণে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপি বিধায়ক ঠোকচোম রাধেশ্যম সিং বলেন, অনেক দেরিতে হলেও রাজ্যে নির্বাচিত সরকারের প্রত্যাবর্তন হতে চলেছে। তিনি বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের এই সিদ্ধান্তের জন্য তাঁরা কৃতজ্ঞ। তাঁর আশা, কেন্দ্রীয় নেতৃত্বের দিশা ও যুমনাম খেমচন্দ সিংয়ের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা রাজ্যের সব সমস্যার সমাধানের পথ খুঁজে পাবে।

যুমনাম খেমচন্দ সিং সিংজামেই (Manipur) কেন্দ্র থেকে দু’বারের বিধায়ক। ২০১৭ এবং ২০২২ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে তিনি জয়ী হন। ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি মণিপুর বিধানসভার স্পিকার ছিলেন। পরে দ্বিতীয় এন বীরেন সিং সরকারের মন্ত্রিসভায় যোগ দেন।

মন্ত্রী হিসেবে তিনি পুরসভা ও আবাসন উন্নয়ন, গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ এবং শিক্ষা-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন। ফেব্রুয়ারি ২০২৫-এ রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পর তাঁর মন্ত্রিত্বের মেয়াদ শেষ হয়। এবার বিধানসভা দলের নেতা নির্বাচিত হওয়ায়, মণিপুরে ফের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের মুখ হিসেবে তাঁর অভিষেক কার্যত সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts