Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • ছাব্বিশে নভেম্বরের ছায়া ফের! সমুদ্রপথে বড় হামলার হুমকি, আতঙ্কে দেশ
দেশ

ছাব্বিশে নভেম্বরের ছায়া ফের! সমুদ্রপথে বড় হামলার হুমকি, আতঙ্কে দেশ

26 11
Email :3

ছাব্বিশে নভেম্বরের মুম্বই হামলার স্মৃতি এখনও তাজা দেশের মানুষের মনে। সেই একই কায়দায় ফের ভারতে বড়সড় হামলার (Terror Threat)ছক কষছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা বলে আশঙ্কা গোয়েন্দাদের। সংগঠনের ডেপুটি প্রধান এবং পহেলগাঁও হামলার মূলচক্রী সাইফুল্লাহ কাসুরির একটি হুমকি ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

ওই ভিডিও বার্তায় সাইফুল্লাহকে বলতে শোনা গিয়েছে, দুই হাজার পঁচিশ সালে পাকিস্তান আকাশে আধিপত্য বিস্তার করেছে এবং দুই হাজার ছাব্বিশ সালে সমুদ্রেও আধিপত্য প্রতিষ্ঠা করবে (Terror Threat)। স্থল, জল ও আকাশ— শত্রুদের জন্য কোনও জায়গা অবশিষ্ট থাকবে না বলেও হুমকি দিয়েছে সে। গোয়েন্দাদের মতে, এই বার্তা থেকে স্পষ্ট যে সমুদ্রপথে ভারতে প্রবেশ করে ছাব্বিশে নভেম্বরের ধাঁচে হামলার পরিকল্পনা করা হতে পারে।

গত বছর বাইশে এপ্রিল পহেলগাঁওয়ে ছাব্বিশ জন পর্যটককে হত্যা করেছিল লস্করের ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টর জঙ্গিরা। সেই হামলার মূল পরিকল্পনাকারী ছিল সাইফুল্লাহ কাসুরি (Terror Threat)। পহেলগাঁও হামলার জবাবে ভারত অপারেশন সিঁদুর শুরু করে। এরপর একাধিকবার ভারতকে হুমকি দিয়েছে এই জঙ্গি নেতা।

এদিকে সোমবার দেশের প্রথম সন্ত্রাস দমন নীতির সূচনা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্ত্রকের এই নীতির নাম প্রহার। এই নীতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতার বার্তা দেওয়া হয়েছে এবং ডিজিটাল যুগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাস দমনে জোর দেওয়ার কথা বলা হয়েছে। এই আবহেই ফের ভারতের বিরুদ্ধে বড় হামলার হুমকি সামনে আসায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts