Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • আতঙ্কের ঘোষণা! আইআরসিটিসির রান্নাঘরে এলপিজি শেষ, ট্রেনে খাবার মিলবে তো
দেশ

আতঙ্কের ঘোষণা! আইআরসিটিসির রান্নাঘরে এলপিজি শেষ, ট্রেনে খাবার মিলবে তো

irctc
Email :4

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব এবার ইন্ডিয়ান রেলওয়ের রান্নাঘরে (IRCTC)। এলপিজি সিলিন্ডারের ঘাটতির জেরে আইআরসিটিসি বড় পদক্ষেপ নিতে চলেছে। আপাতত দূরপাল্লার ট্রেনে হয়তো আর রান্না করা খাবার পাওয়া যাবে না। যারা টিকিটের সঙ্গে খাবার বুক করেছিলেন, তাদের টাকা ফেরত দেওয়ার কথাও ভাবা হচ্ছে। তবে শুকনো খাবার মিলতে পারে (IRCTC)।

দূরের যাত্রায় যাত্রীদের খাবারের সমস্যা তৈরি হয়েছে (IRCTC)। আইআরসিটিসি সাধারণত যাত্রীদের আসনে পৌঁছে দেয় খাবার, কিন্তু গ্যাসের ঘাটতি রান্না প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে। রেল আধিকারিকরা জানিয়েছেন, প্যান্ট্রিকারে খাবার গরম হয়, কিন্তু আসল রান্না হয় আইআরসিটিসির রান্নাঘরে। এলপিজির ঘাটতির কারণে এই রান্নাঘরগুলো প্রভাবিত হচ্ছে। তাই সাময়িকভাবে ট্রেনে রান্না করা খাবারের ব্যবস্থা বন্ধ করা হতে পারে।

যাত্রীদের স্বার্থে বিকল্প ব্যবস্থা হিসেবে স্টেশনগুলোতে ফুড প্লাজা, রিফ্রেশমেন্ট রুম এবং জন আহার আউটলেটগুলিকে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছে (IRCTC)। এছাড়া ‘রেডি টু ইট’ খাবার মজুত রাখার কথাও বলা হয়েছে।

এর আগে কেন্দ্র জানিয়েছিল, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এলপিজি বুকিং নিয়ন্ত্রণে রাখা হবে। প্রথমে ২১ দিনের ব্যবধানে গ্যাস বুক করার নিয়ম ছিল, তা এখন বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। সরকারের দাবি, গ্যাসের বাড়তি মজুত রাখার পাশাপাশি কালোবাজারি রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তেল কোম্পানিগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, ঘরোয়া বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি উৎপাদন বাড়াতে হবে।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts