যুদ্ধবিরতি সত্ত্বেও ইরানের পরিস্থিতি এখনও অস্থির (Middle East Crisis)। যে কোনও মুহূর্তে উত্তেজনা বাড়তে পারে। এই পরিস্থিতিতে ইরানে থাকা ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে নরেন্দ্র মোদি সরকার।
বুধবার ইরানের ভারতীয় দূতাবাস থেকে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে (Middle East Crisis)। সেখানে বলা হয়েছে, “বর্তমান পরিস্থিতি মাথায় রেখে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকরা যেভাবে হোক দ্রুত ইরান ছেড়ে বেরিয়ে আসুন। কোন পথে দেশ ছাড়বেন, তা বিস্তারিত জানতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন। দূতাবাসের পরামর্শ ছাড়া আন্তর্জাতিক সীমান্তে এগোবেন না।”
যে কোনো সমস্যায় তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে (Middle East Crisis)। এছাড়া দূতাবাস হেল্পলাইন চালু করেছে। হেল্পলাইনের নম্বরগুলি হলো – +৯৮৯১২৮১০৯১১৫, +৯৮৯১২৮১০৯১০৯, +৯৮৯১২৮১০৯১০২, +৯৮৯৯৩২১৭৯৩৫৯।











