Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • এবার ব্রিটিশ পাইলটদের যুদ্ধবিমান ওড়ানো শেখাবে ভারত! বড় সিদ্ধান্ত দিল্লির বৈঠকে
দেশ

এবার ব্রিটিশ পাইলটদের যুদ্ধবিমান ওড়ানো শেখাবে ভারত! বড় সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

indian air force a
Email :3

ভারতের বায়ুসেনা (Indian Air Force) এবার ব্রিটিশ পাইলটদের যুদ্ধবিমান ওড়ানো শেখাবে। দিল্লিতে ভারত ও ব্রিটেনের বায়ুসেনা আধিকারিকদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীঘ্রই ভারতীয় বায়ুসেনার তিন জন প্রশিক্ষককে পাঠানো হবে ব্রিটেনের রয়্যাল এয়ারফোর্সে।

জানা গিয়েছে, রয়্যাল এয়ারফোর্সের অ্যাংলেসির ঘাঁটিতে একটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখানে পাইলটদের পাহাড়ি এবং সামুদ্রিক পরিবেশে যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। ভারতীয় প্রশিক্ষকেরা (Indian Air Force) সেখানেই দায়িত্ব নেবেন। ‘বিএই হক টি২’ এবং ‘টেক্সান টি১’ বিমানে ব্রিটিশ পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হবে। উল্লেখ্য, ‘হক’ যুদ্ধবিমানেই ভারতীয় পাইলটরাও প্রাথমিক প্রশিক্ষণ নেন।

রয়্যাল এয়ারফোর্সের অ্যাসিস্ট্যান্ট চিফ অফ দ্য এয়ার স্টাফ ভাইস মার্শাল ইয়ান টাউনসেন্ড জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে দুই দেশের বিমানবাহিনীর সম্পর্ক আরও মজবুত হবে। যৌথ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বাড়বে বলেও তিনি আশাবাদী।

গত কয়েক বছরে ভারত ও ব্রিটেনের মধ্যে সামরিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ব্রিটেনের তিন বাহিনীতেই এখন ভারতীয় প্রশিক্ষকেরা কাজ করছেন। ২০২৪ সালের মে মাস থেকে ব্রিটানিয়া রয়্যাল নেভাল কলেজে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতীয় নৌবাহিনীর এক আধিকারিক। ব্রিটেনের স্থলবাহিনীতেও রয়েছেন ভারতের এক প্রশিক্ষক।

যৌথ সামরিক মহড়ার ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা বেড়েছে। ২০২৫ সালে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের মহড়া চালিয়েছে ভারত ও ব্রিটেন। রাজস্থানে ‘অজেয়া ওয়ারিয়র’ নামে যৌথ সেনা মহড়াও হয়েছে।

প্রতিরক্ষা সহযোগিতায় এই নতুন পদক্ষেপকে (Indian Air Force) দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts