জ্বালানি সঙ্কট ঘিরে দেশজুড়ে উদ্বেগ বাড়ছে। অনেকের মধ্যেই আশঙ্কা তৈরি হয়েছে, আবার কি লকডাউনের (Lockdown) মতো পরিস্থিতি তৈরি হতে পারে? বিভিন্ন মহলে এই নিয়ে জল্পনা ছড়িয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-ও এই আশঙ্কার কথা উল্লেখ করেছিলেন।
এই পরিস্থিতিতে স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি জানিয়েছেন, দেশে আবার লকডাউন (Lockdown) জারি করার কোনও পরিকল্পনা নেই। কোভিডের সময়ের মতো পরিস্থিতি ফের তৈরি হবে, এই ধারণা সম্পূর্ণ ভুল বলেও জানিয়েছেন তিনি।
মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই জ্বালানি নিয়ে উদ্বেগ বেড়েছে (Lockdown)। ইরান এবং আমেরিকা-র সংঘর্ষের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় এলপিজি সরবরাহ নিয়েও সমস্যা দেখা দিয়েছে। পেট্রোল ও ডিজেলের জোগান নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে অনেকেই আতঙ্কে পেট্রোল পাম্পে ভিড় করছেন এবং আগাম জ্বালানি মজুত করার চেষ্টা করছেন। তবে কেন্দ্রীয় মন্ত্রী আশ্বস্ত করেছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুত রয়েছে। কোনও ঘাটতির আশঙ্কা নেই বলেই জানিয়েছেন তিনি (Lockdown)।
সরকারের তরফে বলা হয়েছে, জ্বালানি ও শক্তির সরবরাহ স্বাভাবিক রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে কোনও জরুরি পরিস্থিতির মোকাবিলার জন্য দেশ প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়েছে।
সব মিলিয়ে, জ্বালানি সঙ্কট নিয়ে উদ্বেগ থাকলেও লকডাউন নিয়ে যে জল্পনা চলছে, তা একেবারেই ভিত্তিহীন বলে স্পষ্ট করেছে কেন্দ্র।











