Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • অনিশ্চিত বিশ্বে নতুন জোট! ভারত-ফ্রান্স সম্পর্কের বড় মোড়
দেশ

অনিশ্চিত বিশ্বে নতুন জোট! ভারত-ফ্রান্স সম্পর্কের বড় মোড়

modi and macron
Email :4

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক চুক্তির (India France Deal) পর এবার ফ্রান্সের সঙ্গে একগুচ্ছ গুরুত্বপূর্ণ চুক্তি করল ভারত। মঙ্গলবার মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-র দ্বিপাক্ষিক বৈঠকের পর ২০টি বিষয়ে চুক্তির ঘোষণা করা হয়। প্রতিরক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি, বাণিজ্য, স্বাস্থ্য-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র এতে রয়েছে (India France Deal)।

তিন দিনের সফরে সস্ত্রীক ভারতে এসেছেন ম্যাক্রোঁ। সোমবার গভীর রাতে মুম্বইয়ে পৌঁছন তিনি। মঙ্গলবার দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক হয় (India France Deal)। আলোচনায় বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি ও কৌশলগত অংশীদারিত্বের বিষয় গুরুত্ব পায়। দুই দেশই সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে একমত হয়েছে।

এর আগে দিল্লিতে আন্তর্জাতিক এআই সম্মেলনেও অংশ নেন ফরাসি প্রেসিডেন্ট (India France Deal)। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিবাচক ব্যবহার নিয়ে আলোচনা হয়। মুম্বইয়ের যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন, বিশ্ব বর্তমানে অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ভারত-ফ্রান্স অংশীদারিত্ব বিশ্বে স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি আরও বলেন, ফ্রান্স ভারতের দীর্ঘদিনের বন্ধু এবং দুই দেশের সম্পর্কের গভীরতাই তাদের শক্তি।

ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানান, প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো হবে। রাফালে যুদ্ধবিমান থেকে সাবমেরিন—বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগ বাড়ানোর কথা বলেন তিনি। তাঁর কথায়, ভারত ফ্রান্সের অন্যতম বিশ্বস্ত অংশীদার।

দুই দেশের তরফে জানানো হয়েছে, প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্য-সহ মোট ২০টি বিষয়ে চুক্তি হয়েছে। যদিও চুক্তিগুলির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। তবে কূটনৈতিক মহলের মতে, এই চুক্তি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এখন নজর, এই সমঝোতা ভবিষ্যতে কী প্রভাব ফেলে আন্তর্জাতিক রাজনীতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts