শুক্রবার সন্ধ্যায় আচমকা কেঁপে উঠল দেশের রাজধানী দিল্লি (Earthquake) এবং আশপাশের বিস্তীর্ণ এলাকা। দিল্লি-এনসিআর ছাড়াও উত্তর ভারতের একাধিক জায়গায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। কম্পন টের পেয়ে বহু মানুষ ঘরবাড়ি ও অফিস ছেড়ে তড়িঘড়ি বাইরে বেরিয়ে আসেন (Earthquake)।
জানা গিয়েছে, সন্ধ্যা সাতটা ঊনপঞ্চাশ মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক সাত। কম্পনের উৎসস্থল ছিল হরিয়ানার ঝাজ্জর এলাকা (Earthquake)।
ভূমিকম্পের উৎস ছিল ভূগর্ভের প্রায় দশ কিলোমিটার গভীরে। এই কম্পনের জেরে এলাকায় কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়ালেও এখনও পর্যন্ত বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি (Earthquake)।
উল্লেখ্য, এর আগের দিনও একই এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। তখন কম্পনের মাত্রা ছিল চার দশমিক চার। দিল্লি, নয়ডা, গুরুগ্রাম সহ আশপাশের একাধিক এলাকায় সেই কম্পন টের পাওয়া গিয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, ঝাজ্জর এলাকা ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়ে। তাই এই ধরনের কম্পন ভবিষ্যতেও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।












