Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • অরুণাচলের তরুণীদের অপমানের অভিযোগ, ঘটনার পর প্রকাশ্যে দুঃখপ্রকাশ
দেশ

অরুণাচলের তরুণীদের অপমানের অভিযোগ, ঘটনার পর প্রকাশ্যে দুঃখপ্রকাশ

arunachal cm
Email :3

দিল্লির (Delhi) মালব্য নগরে অরুণাচল প্রদেশের তিন তরুণীকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য ও হুমকির অভিযোগে বিতর্কের কয়েক দিন পর প্রকাশ্যে দুঃখপ্রকাশ করলেন অভিযুক্ত হর্ষ সিং। তিনি উত্তর-পূর্ব ভারতের মানুষের কাছে ক্ষমা চেয়ে বলেন, ঘটনাটি নিয়ে তিনি ও তাঁর স্ত্রী লজ্জিত এবং উত্তেজনার মুহূর্তে এই মন্তব্য করা হয়েছিল।

এই ঘটনায় (Delhi) হর্ষ সিং এবং তাঁর স্ত্রী রুবি জৈন-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। অভিযোগ, একটি ফ্ল্যাটে শীতাতপ যন্ত্র বসানোর কাজ চলাকালীন ধুলো নিচের তলায় পড়া নিয়ে বিবাদ শুরু হয়। পরে তা তীব্র বাকবিতণ্ডায় রূপ নেয়। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অপমানজনক মন্তব্য, ভীতি প্রদর্শন এবং জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মামলা রুজু হয়েছে।

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে হর্ষ সিং জানান, তিনি ও তাঁর স্ত্রী তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন এবং পুলিশ ও বিচারব্যবস্থার ওপর আস্থা রয়েছে (Delhi)। তিনি সামাজিক মাধ্যমে একতরফা বিচার না করার অনুরোধ জানান। তাঁর দাবি, পরিস্থিতির মধ্যে তাঁর সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল এবং এক কর্মীর ওপর হামলার সম্ভাবনাও ছিল, যার পর থেকেই উত্তেজনা বাড়ে। আদালত যে শাস্তিই দেবে, তা মেনে নেবেন বলেও জানান তিনি।

হর্ষ আরও অভিযোগ করেন, ঘটনার পর সামাজিক মাধ্যমে তাঁর মাকে নিয়ে অশালীন ছবি পাঠানো হচ্ছে এবং পরিবার ও পেশাকে এই বিতর্কে না টানার আবেদন জানান (Delhi)। একই সঙ্গে উত্তর-পূর্ব ভারতের মানুষের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চান তিনি।

গত বিশে ফেব্রুয়ারি বিকেল সাড়ে তিনটা নাগাদ ঘটনাটি ঘটে। অরুণাচল প্রদেশের তিন তরুণী তাঁদের ফ্ল্যাটে শীতাতপ যন্ত্র বসানোর জন্য ইলেকট্রিশিয়ান ডাকেন। কাজের সময় ড্রিলিংয়ের ধুলো নিচে পড়ায় হর্ষ সিং ও তাঁর স্ত্রী আপত্তি জানান এবং ইলেকট্রিশিয়ানকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ। তরুণীরা জানান, তাঁরা কর্মীর পক্ষ নিয়ে বলেন যে তিনি কেবল নিজের কাজ করছিলেন। এরপর তর্কাতর্কি বাড়তে থাকে এবং পুলিশও ডাকা হয়।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিতর্ক তীব্র হয়। ভিডিওতে অভিযুক্তের স্ত্রীকে তরুণীদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করতে শোনা যায় বলে অভিযোগ। পাশাপাশি তাঁদের পেশা নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগও ওঠে।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পেমা খান্ডু। তিনি ঘটনাটিকে লজ্জাজনক বলে উল্লেখ করে জানান, সমাজে এ ধরনের আচরণের কোনও স্থান নেই। তিনি দিল্লি পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়েছেন বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts