Shopping cart

TnewsTnews
  • Home
  • দেশ
  • দলের লাইনেই ফাটল! রাহুলের বিরোধিতার মাঝেই কেন্দ্রের পাশে কংগ্রেসের শীর্ষ নেতারা
দেশ

দলের লাইনেই ফাটল! রাহুলের বিরোধিতার মাঝেই কেন্দ্রের পাশে কংগ্রেসের শীর্ষ নেতারা

rahul gandhi w
Email :6

ইরান ও ইজরায়েল যুদ্ধ নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানকে ঘিরে কংগ্রেসের ভিতরে মতভেদ প্রকাশ্যে এল। একদিকে দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করছেন, অন্যদিকে দলেরই চারজন প্রবীণ নেতা সম্পূর্ণ ভিন্ন মত প্রকাশ করেছেন (Congress Leader)।

কংগ্রেসের (Congress Leader) বর্তমান নেতৃত্বের দাবি, এই যুদ্ধের প্রশ্নে ভারত তার পুরনো অবস্থান থেকে সরে এসে একতরফাভাবে ইজরায়েলের দিকে ঝুঁকেছে। এমনকি ইরানের সঙ্গে ঐতিহ্যগত সম্পর্ক থাকা সত্ত্বেও সেই দেশের পাশে সেভাবে দাঁড়ায়নি বলেও অভিযোগ করা হয়েছে (Congress Leader)।

কিন্তু দলেরই প্রবীণ নেতারা (Congress Leader) এই অভিযোগের সঙ্গে একমত নন। তাঁদের বক্তব্য, কেন্দ্র সরকার পরিস্থিতি যথেষ্ট দক্ষতার সঙ্গে সামলাচ্ছে। কেউ কেউ বলেছেন, সরকারের অবস্থান প্রশংসনীয়। আবার জ্বালানি সংকট নিয়েও যে আশঙ্কা তৈরি হয়েছে, তা অতিরঞ্জিত বলেই দাবি করেছেন একাধিক নেতা।

এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের অন্দরে নেতৃত্ব নিয়ে প্রশ্ন নতুন করে সামনে এসেছে। দীর্ঘদিন ধরেই দলের একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা (Congress Leader)। বিশেষ করে অভিজ্ঞ নেতাদের একাংশ বর্তমান নেতৃত্বের সঙ্গে পুরোপুরি একমত নন।

যে চারজন নেতা ভিন্ন মত প্রকাশ করেছেন, তাঁরা সকলেই দলের গুরুত্বপূর্ণ মুখ এবং একসময় কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব সামলেছেন। ফলে তাঁদের বক্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক গুরুত্ব পেয়েছে।

দলের সূত্রের দাবি, এই নেতাদের অনেকেই বিভিন্ন কারণে অসন্তুষ্ট। কেউ নেতৃত্বের সিদ্ধান্তে খুশি নন, আবার কেউ নিজ নিজ রাজনৈতিক অবস্থান থেকেও আলাদা মত পোষণ করেন। ফলে এই মতভেদ সামনে আসায় কংগ্রেসের ভিতরের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts