Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “বাংলা মুছে দিতে চাইছে কারা?”—ফিরহাদ হাকিমকে লক্ষ্য করে তীব্র মন্তব্য যোগী আদিত্যনাথের
জেলা

“বাংলা মুছে দিতে চাইছে কারা?”—ফিরহাদ হাকিমকে লক্ষ্য করে তীব্র মন্তব্য যোগী আদিত্যনাথের

yogi adityanatha in bengal
Email :3

বিজেপির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বাঙালি বিরোধিতার অভিযোগ তুলে আসছে শাসকদল তৃণমূল। তবে এবার কাঁথির ভোট প্রচারের মঞ্চ থেকে বাংলা ভাষা এবং বাঙালির পরিচয় নিয়েই তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তাঁর বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

যোগী তাঁর বক্তব্যে ২০২৪ সালের একটি বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ টানেন। সে সময় রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের একটি মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। তিনি (Yogi Adityanath) বলেছিলেন, উপরওয়ালার আশীর্বাদে একদিন সংখ্যালঘুরাই সংখ্যাগুরু হয়ে উঠবেন। এই মন্তব্যের পর তৃণমূল নিজেই প্রকাশ্যে সেই বক্তব্যের বিরোধিতা করে জানায়, এই মত দলের নয় এবং এই ধরনের মন্তব্যকে তারা সমর্থন করে না।

এই প্রসঙ্গ তুলে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)বলেন, কলকাতার মেয়র নাকি একসময় বলেছিলেন, বাংলার অর্ধেক মানুষ উর্দুতে কথা বলবেন। তাঁর দাবি, এই ধরনের মন্তব্য থেকেই বোঝা যায় কারা বাংলা ভাষা এবং বাঙালির পরিচয়কে মুছে দিতে চাইছে। তিনি আরও বলেন, যারা উর্দু বলতে চান, তারা যেন সেই জায়গায় চলে যান যেখানে উর্দু প্রচলিত ভাষা।

এর আগে প্রধানমন্ত্রীও ভোট প্রচারে এসে একাধিকবার বাংলা এবং বাঙালির পরিচয় নিয়ে মন্তব্য করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, মুখে বাংলা অস্মিতার কথা বললেও বাস্তবে তৃণমূল সেই পরিচয়কে দুর্বল করে দিচ্ছে। এবার একই সুর শোনা গেল যোগী আদিত্যনাথের গলাতেও। ফলে ভোটের মুখে ভাষা ও পরিচয় ইস্যুতে রাজ্যের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts