Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • এসআইআরে নাম বাদ যাওয়ায় কী সুবিধা মিলবে! কী বললেন বিহারের উপমুখ্যমন্ত্রী
জেলা

এসআইআরে নাম বাদ যাওয়ায় কী সুবিধা মিলবে! কী বললেন বিহারের উপমুখ্যমন্ত্রী

samrat bihar deputy cm
Email :3

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে এসআইআর (SIR) প্রক্রিয়ার পর প্রায় ৯০ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। বিবেচনাধীন ৬০ লক্ষের মধ্যে প্রায় ২৭ লক্ষের ভবিষ্যৎ অধরা রয়েছে। এই পরিস্থিতিতে বঙ্গ সফরে এসে বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী SIR প্রক্রিয়ার সুবিধা ব্যাখ্যা করেন। মঙ্গলবার হাওড়ার একাধিক বিধানসভা কেন্দ্রের মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তিনি কলকাতায় উপস্থিত ছিলেন।

বিহারের ভোটের আগে ওই রাজ্যেও এসআইআর (SIR) প্রক্রিয়া চালানো হয়েছিল, যেখানে বহু নাম বাদ পড়েছিল। সম্রাট চৌধুরী বলেন, “এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত অনুপ্রবেশকারীদের সরিয়ে ফেলা দরকার। এখন পর্যন্ত আমরা ২২ লক্ষ মানুষের নাম বাদ দিয়েছি এবং তাদের রেশনও বন্ধ করেছি। এগিয়ে যাচ্ছি। ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সব কার্ড বন্ধ করা হবে।”

২০২৫ সালের বিহার বিধানসভা নির্বাচনের আগে প্রায় সাত কোটি ৯০ লক্ষ নামের ভোটার তালিকা কমে সাত কোটি ২৪ লক্ষে নেমে আসে (SIR)। রাজধানী পটনায় সর্বাধিক—৩ লক্ষ ৯৫ হাজার নাম বাদ পড়েছে। এর পাশাপাশি মধুবনীতে ৩ লক্ষ ৫২ হাজার, পূর্ব চম্পারণে ৩ লক্ষ ১৬ হাজার এবং গোপালগঞ্জে ৩ লক্ষ ১০ হাজার নাম বাদ পড়েছে।

গত সোমবার মধ্যরাতে শেষ হয়েছে পশ্চিমবঙ্গের বিবেচনাধীন ৬০ লক্ষ ভোটারের মামলার নিষ্পত্তি। ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫টি অভিযোগের মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২টি নিষ্পত্তি হয়েছে। বৈধ ভোটার হিসেবে তালিকায় নাম উঠেছে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের। অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত হয়েছে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন। তারা পুনরায় ভোটার তালিকায় নাম তোলার জন্য ট্রাইবুনালে আবেদন করতে পারবেন।

রাজ্যজুড়ে মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫টি নাম বাদ পড়েছে, প্রায় ১ কোটির সমান। বিশেষভাবে নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, কোচবিহার, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায়। সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুর্শিদাবাদ জেলায়।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts