Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ, দিনহাটায় অনশনে বসলেন উদয়ন গুহ
জেলা

ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ, দিনহাটায় অনশনে বসলেন উদয়ন গুহ

hungery strike udayan Guha
Email :4

নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে কলকাতায় ধরনায় বসেছেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই একই ইস্যুতে এবার কোচবিহারের দিনহাটায় অনশন শুরু করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তাঁর অভিযোগ, বিজেপির চাপে নির্বাচন কমিশন সাধারণ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে। এর প্রতিবাদেই সোমবার দিনহাটায় তাঁর নেতৃত্বে গণ অনশন শুরু করেছে তৃণমূল।

উদয়ন গুহ (Udayan Guha) জানান, ভোটার তালিকায় বহু মানুষের নাম ‘যুক্তিগত অসঙ্গতি’ দেখিয়ে অনিশ্চিত তালিকায় রাখা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই তাঁদের এই গণ অনশন। তাঁর দাবি, সীমান্তবর্তী দিনহাটায় ইতিমধ্যেই বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তার সঙ্গে আবার অনেক নাম বিচারাধীন বা অমীমাংসিত তালিকায় রয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে (Udayan Guha)।

মন্ত্রী (Udayan Guha) জানান, কোচবিহার জেলায় এই অনিশ্চিত তালিকায় দুই লক্ষ সাতত্রিশ হাজারেরও বেশি মানুষের নাম রয়েছে। এই পরিস্থিতিতে মানুষের ভোটাধিকার নিয়ে বড় প্রশ্ন উঠছে বলে তাঁর অভিযোগ।

অনশন শুরুর কারণ ব্যাখ্যা করতে গিয়ে উদয়ন গুহ (Udayan Guha) বলেন, তাঁদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতায় দলের নেতা ও কর্মীরা আন্দোলন করছেন। তাঁর অভিযোগ, বিজেপির চাপে পক্ষপাতদুষ্টভাবে নির্বাচন কমিশন কাজ করছে। অনেক সাধারণ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, আবার অনেককে দীর্ঘদিন ধরে বিচারাধীন তালিকায় রেখে দেওয়া হচ্ছে। কবে সেই তালিকার নিষ্পত্তি হবে, সে বিষয়েও স্পষ্ট করে কিছু জানানো হচ্ছে না।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাই কমিশনের নিরপেক্ষ থাকা অত্যন্ত জরুরি। তাঁর দাবি, জীবনে তিনি বহু নির্বাচন কমিশন দেখেছেন, কিন্তু এত পক্ষপাতদুষ্ট আচরণ আগে দেখেননি। তাঁর অভিযোগ, বিজেপির সুবিধা হবে এমনভাবেই কমিশন কাজ করছে।

উদয়ন গুহ বলেন, বাংলার মানুষ খুবই সচেতন। এখানে অন্য রাজ্যের মতো পরিস্থিতি নয়। তাঁর কথায়, মানুষ বুঝতে পারছেন কীভাবে চক্রান্ত করে ভোটের ফল প্রভাবিত করার চেষ্টা চলছে। সেই কারণেই আগামী নির্বাচনে মানুষই এর জবাব দেবেন বলে দাবি করেন তিনি।

বিজেপির তরফে বারবার দাবি করা হচ্ছে, ভোটার তালিকার বিশেষ যাচাই হলে রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যাবে। এই প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, যাঁরা এই দেশে জন্মেছেন তাঁদের ভোটাধিকার রক্ষা করা উচিত। যদি সত্যিই কোনও অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু সেই অজুহাতে সাধারণ মানুষের নাম বেছে বেছে বাদ দেওয়া ঠিক নয় বলে তিনি দাবি করেন।

মন্ত্রী আরও বলেন, যেখানে বিজেপি দুর্বল, সেখানেই পরিকল্পনা করে ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে তাঁদের অভিযোগ। কতক্ষণ তিনি অনশন চালিয়ে যাবেন জানতে চাইলে উদয়ন গুহ বলেন, শরীরে যতক্ষণ শক্তি থাকবে ততক্ষণ তিনি এই অনশন চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts