রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যুর পর টলিউডে (Tollywood) নেমে এসেছে গভীর শোক। এই ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল আর্টিস্ট ফোরাম। রবিবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিয়োতে জরুরি বৈঠকে বসেন ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ (Tollywood)।
এই বৈঠকে উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, কৌশিক সেন, রেশমী সেন, ইশা সাহা, দেবলীনা দত্ত, অঞ্জনা বসু, জীতু কামাল সহ আরও অনেকে (Tollywood)। বৈঠকের পর আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় জানান, যতক্ষণ না নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্পষ্ট আশ্বাস মিলছে, ততক্ষণ কাজ বন্ধই থাকবে।
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও একই সুরে কথা বলেন (Tollywood)। তিনি জানান, রাহুলের মৃত্যু গোটা ইন্ডাস্ট্রির জন্য বড় ধাক্কা। এই ঘটনা প্রমাণ করেছে, নিরাপত্তা ব্যবস্থায় বড় ফাঁক রয়েছে। তিনি আরও বলেন, এতদিন ইন্ডাস্ট্রির মধ্যে যে ভেদাভেদ ছিল, এই ঘটনার পর সবাই একজোট হয়েছেন। এখন একটাই দাবি, রাহুলের পরিবার যেন ন্যায় বিচার পায় এবং ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।
অভিনেতা-পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও কর্মবিরতির পক্ষে মত দেন (Tollywood)। তবে এর ফলে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত বহু মানুষের রুজিরুটির সমস্যা তৈরি হবে বলেও উদ্বেগ প্রকাশ করেন তাঁরা।
ফেডারেশনের পক্ষ থেকেও জানানো হয়েছে, অনেকদিন ধরেই নিরাপত্তা নিয়ে সতর্ক করা হচ্ছিল। শুটিংয়ের প্রয়োজনে নানা বিপজ্জনক জায়গায় কাজ করতে হয়। সেখানে নিয়ম মেনে নিরাপত্তা না থাকলে এমন দুর্ঘটনা ঘটতেই পারে। তাই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সঠিক নিরাপত্তা ব্যবস্থা না থাকলে কাজ শুরু হবে না।
এই ঘটনায় টলিউড এখন অনিশ্চয়তার মুখে। সকলের একটাই কথা, আর কোনও রাহুলকে হারাতে চায় না ইন্ডাস্ট্রি।












