ভোটের আগে ভোটার তালিকা নিয়ে বড় বিভ্রাটের ঘটনায় শেষ পর্যন্ত স্বস্তি পেলেন এক প্রার্থী (Voter List)। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায় সমস্যায় পড়েছিলেন মালদহের কংগ্রেস প্রার্থী মোহতাব শেখ। তাঁর নাম চূড়ান্ত তালিকা (Voter List) থেকে বাদ পড়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁর সমস্যার সমাধান করা হয়েছে।
জানা গিয়েছে, ট্রাইবুনালের কাজ এখনও শুরু না হলেও শীর্ষ আদালতের নির্দেশে বিশেষভাবে এই মামলার শুনানি হয় (Voter List)। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞনম রবিবার নিজের বাড়িতে বসেই এই শুনানি করেন। সেখানে উপস্থিত ছিলেন মোহতাব শেখ। শুনানি শেষে তাঁর পক্ষেই সিদ্ধান্ত হয়।
মোহতাব শেখের কাছে পাসপোর্টসহ সমস্ত প্রয়োজনীয় নথি ছিল(Voter List)। সেই কারণে তাঁর প্রার্থী হওয়ার পথে আর কোনও বাধা রইল না। আদালত নির্দেশ দিয়েছে, তাঁকে বৈধ ভোটার হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং তাঁর নাম অতিরিক্ত তালিকায় প্রকাশ করতে হবে।
সূত্রের খবর, রবিবার রাতের মধ্যেই নির্বাচন কমিশনকে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে।
এই ঘটনায় প্রশ্ন উঠেছে, সমস্ত বৈধ নথি থাকা সত্ত্বেও কীভাবে তাঁর নাম তালিকা থেকে বাদ পড়ল। জানা গিয়েছে, ২০১২ সালে তাঁর ভোটার কার্ড তৈরি হয় এবং ২০১৬ সালে আধার কার্ডও হয়। তারপরও এই সমস্যা তৈরি হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন।
প্রথমে কলকাতা হাইকোর্টে যাওয়া হলেও জানানো হয়, এই ধরনের সমস্ত মামলা এখন সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে। এরপর শীর্ষ আদালতে আবেদন করা হয়। আদালত দ্রুত এই মামলার নিষ্পত্তির নির্দেশ দেয়।
এই ঘটনার পর ভোটার তালিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। একই সঙ্গে অনেকের মধ্যেই আশা তৈরি হয়েছে যে, এমন সমস্যার সমাধান দ্রুত হতে পারে।












