Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • এসআইআর-এ ৯১ লক্ষ নাম বাদ, মমতা সরব: ‘মতুয়া, রাজবংশী ও সংখ্যালঘুদের টার্গেট করা হয়েছে’
জেলা

এসআইআর-এ ৯১ লক্ষ নাম বাদ, মমতা সরব: ‘মতুয়া, রাজবংশী ও সংখ্যালঘুদের টার্গেট করা হয়েছে’

mamata banerjee chakdah
Email :2

এসআইআর-এ ৯১ লক্ষের বেশি মানুষের নাম বাদ পড়ার বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরব হয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ভোটারদের নাম টার্গেট করে বেছে বেছে ডিলিট করা হয়েছে। তাঁর বক্তব্য, বিশেষ করে মতুয়া, রাজবংশী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নাম বাদ দেওয়া হয়েছে।

চাকদহের সভায় তিনি (Mamata Banerjee) বলেন, “দেখে দেখে একটা কমিউনিটিকে বাদ দেওয়া হচ্ছে। দেখছেন, মতুয়া, রাজবংশী, সংখ্যালঘুদের নাম কেটে দেওয়া হয়েছে।” একই সঙ্গে তিনি বাংলায় বিজেপিকে শূন্য করার ডাকও দিয়েছেন।

সোমবার গভীর রাতে নির্বাচন কমিশন জেলা অনুযায়ী বাদ পড়া নামের তালিকা প্রকাশ করেছে। বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার। তাদের মধ্যে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদ পড়েছে। বিচারাধীন ভোটার তালিকা থেকে নাম উঠেছে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের। প্রথম চূড়ান্ত তালিকায় ২৮ ফেব্রুয়ারি ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ পড়েছিল।

এসআইআর-এ নাম বাদ দেওয়া বিষয়টি অনুপ্রবেশ ইস্যুর সঙ্গেও জড়িত। বাংলায় বারবার এই ইস্যুতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সরব হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোদী-শাহ বারবার বলেছেন, বাংলায় আর কোনো অনুপ্রবেশকারী বরদাস্ত হবে না। বিজেপি দাবি করছে, এটি জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয়।

তৃণমূলের (Mamata Banerjee) বক্তব্য, এসআইআর আসলে সংখ্যালঘু ও বাঙালিদের টার্গেট করে। মমতা বলেন, “অনুপ্রবেশকারী কারা? সীমান্ত পাহারা দেয় কারা? যারা ২৪ পরগনায় আসছে তাদের CAA করা হয়, আর পুরনো দিন থেকে যারা আছেন, তাদের নাম কেটে দেওয়া হয়। এই বৈষম্য কেন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts