Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ভাইয়ের প্রচারে শুভেন্দু! এগরায় বিস্ফোরক দাবি, তৃণমূল নেতারাই দিচ্ছেন গোপন বার্তা
জেলা

ভাইয়ের প্রচারে শুভেন্দু! এগরায় বিস্ফোরক দাবি, তৃণমূল নেতারাই দিচ্ছেন গোপন বার্তা

suvendu Adhikari 2
Email :3

সোমবার সন্ধ্যায় বাবা শিশির অধিকারীকে সঙ্গে নিয়ে ভাই দিব্যেন্দু অধিকারীর সমর্থনে প্রচারে নামলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পূর্ব মেদিনীপুরের এগরার বালিঘাই খেলার মাঠে সভা করে ভাইয়ের জয়ের জন্য আবেদন জানান তিনি। একই সঙ্গে তৃণমূল প্রার্থী তরুণ মাইতিকে নিশানা করে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন (Suvendu Adhikari)।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু দাবি (Suvendu Adhikari) করেন, লোকসভা নির্বাচনে এগরায় বিজেপি এগিয়ে ছিল এবং এবার সেই ব্যবধান আরও বাড়বে। তাঁর বক্তব্য, তৃণমূলের কর্মীরাই নাকি নিজেদের প্রার্থীকে ভোট দেবেন না। তিনি আরও বলেন, তৃণমূলের একাধিক নেতা গোপনে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন।

শুভেন্দুর (Suvendu Adhikari) দাবি, প্রতিদিন সকালেই তৃণমূলের নেতারা তাঁকে বার্তা পাঠান। তাঁর কথায়, মোবাইল ভর্তি হয়ে রয়েছে এমন বার্তায়। তবে এখনই কারও নাম প্রকাশ করতে চাননি তিনি। জানিয়েছেন, ভোটের ফল প্রকাশের পর সব নাম সামনে আনবেন।

তিনি (Suvendu Adhikari) আরও দাবি করেন, পানিপারুল এলাকায় তৃণমূলের ভোট কমিয়ে দেওয়ার কথাও তাঁকে বলা হয়েছে। তাঁর কথায়, কিছু তৃণমূল নেতা তাঁকে আরও জোরদার প্রচারের অনুরোধ করেছেন এবং জানিয়েছেন, ওই এলাকায় কয়েক হাজার ভোট কমিয়ে দেওয়া সম্ভব।

এদিন এগরা পৌরসভার চেয়ারম্যান স্বপন নায়েককে নিয়েও মন্তব্য করেন শুভেন্দু। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক বিরোধিতা থাকলেও, যেভাবে পুলিশ ব্যবহার করা হয়েছে তা ভাল চোখে দেখেননি এলাকার মানুষ— এমনটাই দাবি করেন তিনি।

সব মিলিয়ে, এগরার সভা থেকে শুভেন্দুর একের পর এক বিস্ফোরক মন্তব্যে ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts