Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ভোটের মুখে স্কুলে বোমা বিস্ফোরণ! অল্পের জন্য রক্ষা পেল ছাত্রছাত্রীরা
জেলা

ভোটের মুখে স্কুলে বোমা বিস্ফোরণ! অল্পের জন্য রক্ষা পেল ছাত্রছাত্রীরা

kalyani blast
Email :3

ভোটের আগে চাঞ্চল্যকর ঘটনা নদিয়ায়। কল্যাণী বিধানসভার সগুনা গ্রাম পঞ্চায়েত এলাকার ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা (Kalyani)। স্কুলের দোতলার চিলেকোঠায় আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষক ও স্থানীয়দের মধ্যে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি, তবে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই মনে করা হচ্ছে (Kalyani)।

জানা গিয়েছে, শনিবার স্কুল ছুটি হওয়ার পরই ঘটনাটি ঘটে (Kalyani)। ছাত্রছাত্রীরা তখন বাড়ি ফিরতে শুরু করেছে। সেই সময় আচমকা বিস্ফোরণের শব্দ শোনা যায়। শব্দে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষক ও কর্মীরা। পরে তাঁরা ছাদে উঠে দেখেন চিলেকোঠার অ্যাসবেস্টার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পোড়া গন্ধ ছড়িয়ে রয়েছে। সেখানে আরও একটি বোমা পড়ে থাকতে দেখা যায় (Kalyani)।

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি কল্যাণী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এলাকা ঘিরে ফেলে শুরু হয় তদন্ত। কীভাবে স্কুলের ছাদে বোমা এল, কারা মজুত করেছিল এবং এর উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখছে পুলিশ (Kalyani)।

স্কুলের এক শিক্ষক জানান, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরই ছাত্রছাত্রীরা বেরিয়ে যায়। কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দ শোনা যায় এবং ধোঁয়া দেখা যায়। পরে ছাদে উঠে তাঁরা বিস্ফোরণের চিহ্ন দেখতে পান। তাঁর কথায়, পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় বড় বিপদ এড়ানো গিয়েছে (Kalyani)।

এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। অন্যদিকে বিজেপি সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।

ভোটের আগে স্কুলের মতো সংবেদনশীল জায়গায় এমন ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে এবং দোষীদের খুঁজে বের করার আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts