Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • “বিয়ে না দিলে ঝাঁপ দেব!”—৮০ ফুট উঁচু জলট্যাঙ্কে উঠে তাণ্ডব যুবকের
জেলা

“বিয়ে না দিলে ঝাঁপ দেব!”—৮০ ফুট উঁচু জলট্যাঙ্কে উঠে তাণ্ডব যুবকের

purulia
Email :3

কালজয়ী হিন্দি ছবি শোলে-এর সেই বিখ্যাত দৃশ্য আজও মানুষের মনে অমলিন। সেই ছবির ‘বীরু’-র মতোই প্রেমিকার জন্য প্রাণ দেওয়ার হুমকি দিয়ে চাঞ্চল্য ছড়ালেন পুরুলিয়ার (Purulia) এক যুবক। পুরুলিয়া শহরের কাছে দুলমি এলাকার একটি প্রায় ৮০ ফুট উঁচু জলট্যাঙ্কে উঠে বসেন তিনি। সেখান থেকেই চিৎকার করে দাবি করতে থাকেন, তাঁকে প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে হবে, না হলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন।

এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভোটের ব্যস্ততার মধ্যেই পুলিশ, দমকল এবং সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন (Purulia) । বহু বোঝানোর পরেও প্রথমে নিচে নামতে চাননি ওই যুবক। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে তিনি পুলিশের নজরদারিতে রয়েছেন এবং তাঁকে কাউন্সেলিং করানোর ব্যবস্থা করা হচ্ছে।

জানা গিয়েছে, পুরুলিয়ার (Purulia) রামপুর গ্রামের বাসিন্দা ২২ বছরের ওই যুবক পেশায় দিনমজুর। কাঁসাই নদী থেকে বালি তুলে সাইকেলে করে বিক্রি করেই সংসার চালান তিনি। কাজের সূত্রেই পাশের এলাকায় এক কিশোরীর সঙ্গে তাঁর পরিচয় হয়। সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তিনি পরিবারের কাছে বিয়ের ইচ্ছার কথা জানান। কিন্তু মেয়েটি নাবালিকা হওয়ায় পরিবার রাজি হয়নি।

এই নিয়ে পরিবারের মধ্যে অশান্তি চলছিল (Purulia) । শনিবার রাতে বিষয়টি নিয়ে আরও উত্তেজনা তৈরি হয়। এরপর রবিবার ভোরে বাড়ি থেকে বেরিয়ে তিনি সরাসরি জলট্যাঙ্কে উঠে বসেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। তাঁর বাবা-মাও ঘটনাস্থলে পৌঁছন। বাবা জানান, ছেলের বিয়ের ইচ্ছায় তাঁরা রাজি হলেও এখনই তা সম্ভব নয়, কারণ মেয়েটি নাবালিকা।

তবুও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন ওই যুবক। তিনি বারবার আত্মহত্যার হুমকি দিতে থাকেন। দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে অবশেষে তাঁকে নিরাপদে নামানো হয়। তবে পরিবারের দাবি, এখনও তাঁর মাথা থেকে বিয়ের চিন্তা দূর হয়নি। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং অনেকেই সিনেমার দৃশ্যের সঙ্গে বাস্তবের এই ঘটনার মিল খুঁজে পাচ্ছেন।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts