মালদহের মোথাবাড়ি কাণ্ড ঘিরে ভোটের আগে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে (Congress Candidate)। বিচারকদের ঘেরাওয়ের ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই পরিস্থিতির মধ্যেই কার্যত আড়ালে থেকে প্রচার চালাচ্ছেন মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী (Congress Candidate)।
কংগ্রেস প্রার্থীর আশঙ্কা, যেকোনও সময় তাঁর নামেও মামলা দিয়ে গ্রেফতার করা হতে পারে। সেই কারণেই প্রকাশ্যে প্রচারে না গিয়ে সীমিত ভাবে যোগাযোগ রাখছেন বলে জানা গিয়েছে (Congress Candidate)।
একটি বৈঠকের সময় তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ তাঁদের অধিকার নিয়ে আন্দোলন করছিলেন। কিন্তু সেই আন্দোলনের মধ্যে পরিকল্পনা করে কিছু অসাধু লোক ঢুকিয়ে দেওয়া হয় (Congress Candidate)। তাঁর দাবি, এই পুরো ঘটনাই তৃণমূলের চক্রান্ত। একই সঙ্গে অভিযোগ করেন, অন্য দলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা চলছে এবং পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে।
কেন তিনি এমন অভিযোগ করছেন, সেই প্রশ্নে সায়েম চৌধুরী বলেন, এই কেন্দ্রে আসল লড়াই কংগ্রেসের মধ্যেই। তৃণমূল এখানে শক্তিশালী নয় বলেই প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে বলে তাঁর দাবি। তিনি আরও বলেন, কিছু প্রার্থীকে সরিয়ে দেওয়াও এই কারণেই।
কংগ্রেস কোনও বেআইনি আন্দোলনের সঙ্গে জড়িত নয় বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, আগে যেসব ঘটনায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন, সেগুলির পিছনেও একই ধরনের চক্রান্ত ছিল। নিরীহ মানুষকে যেন গ্রেফতার না করা হয়, সেই দাবি জানান তিনি। পাশাপাশি বলেন, অন্যায় ভাবে কাউকে গ্রেফতার করা হলে কংগ্রেস আইনি সাহায্য দেবে।
এই ঘটনায় আতঙ্কের কথা জানিয়েছেন কংগ্রেসের স্থানীয় নেতৃত্বও। তাঁদের দাবি, কর্মীদের ভয় দেখানো হচ্ছে এবং স্বাভাবিক প্রচার করতে বাধা দেওয়া হচ্ছে। ভোট চাওয়ার অধিকারও কেড়ে নেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ তাঁদের।
স্থানীয় নেতৃত্বের আরও দাবি, মোথাবাড়িতে কংগ্রেস দীর্ঘদিন ধরেই শক্তিশালী। তাই ভয় দেখিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে। তাঁদের অভিযোগ, এই ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং পরিকল্পনা করে পরিস্থিতি তৈরি করা হয়েছে।
মোথাবাড়ি কাণ্ডকে ঘিরে একের পর এক অভিযোগে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে।








