ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিজেপির সংকল্প পত্রে ১৫টি প্রতিশ্রুতির কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই একই সুর শোনা গেল বর্ধমানের কালনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) জনসভায়।
কালনার সভা থেকে প্রধানমন্ত্রী (PM Modi) জানান, বিজেপি ক্ষমতায় এলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প রাজ্যে চালু করা হবে। তাঁর দাবি, এই সিদ্ধান্তই হবে নতুন সরকারের প্রথম পদক্ষেপ।
তিনি (PM Modi) আরও বলেন, রাজ্য সরকারি কর্মচারীরা সপ্তম পে কমিশনের সব সুবিধা পাবেন। পাশাপাশি যারা রাজ্যের বাইরে কাজ করেন, তাঁদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হবে। সরকারি শূন্যপদ দ্রুত পূরণ করা হবে এবং অন্যান্য রাজ্যের মতো রোজগার মেলার আয়োজন করা হবে বলেও জানান তিনি।
তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে মোদি বলেন, আলু চাষিদের ক্ষতির মুখে ফেলেছে রাজ্য সরকার। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতি ও অনিয়মের অবসান ঘটবে (PM Modi)।
মহিলাদের নিরাপত্তা ও আর্থিক সহায়তা নিয়েও বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী (PM Modi)। তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মহিলারা মাসে তিন হাজার টাকা করে পাবেন। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তাঁরা নির্ভয়ে যেকোনো সময় যাতায়াত করতে পারবেন।
সভায় উপস্থিত বিপুল জনসমাগম দেখে আপ্লুত হয়ে প্রধানমন্ত্রী বলেন, এই জনসমুদ্রই পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। চৈতন্য মহাপ্রভুর নাম উল্লেখ করে তিনি তাঁর ভাষণ শুরু করেন এবং বলেন, “এটা তো শুধু ট্রেলার মাত্র।”
তিনি আরও অভিযোগ করেন, রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে দেয়নি তৃণমূল সরকার। বিজেপি ক্ষমতায় এলে দ্রুত এই প্রকল্প কার্যকর করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
সব মিলিয়ে কালনার সভা থেকে একাধিক বড় ঘোষণা ও তীব্র রাজনৈতিক আক্রমণ শানিয়ে ভোটের আগে লড়াই আরও জোরদার করলেন প্রধানমন্ত্রী।












