Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • “ডিটেনশন ক্যাম্পে পাঠাবে?”—সামশেরগঞ্জের সভা থেকে বিস্ফোরক মমতা
জেলা

“ডিটেনশন ক্যাম্পে পাঠাবে?”—সামশেরগঞ্জের সভা থেকে বিস্ফোরক মমতা

mamata banerjee ab
Email :4

সামশেরগঞ্জের সভা থেকে নাম না করে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বিজেপিকে ‘ভোট কাটারি’ বলে কটাক্ষ করেন। মমতার বক্তব্য, কে কাকে ভয় দেখাচ্ছে বা ফোন করছে, সব তাঁর জানা আছে। এই ভাষাতেই তিনি বিরোধী শিবিরকে আক্রমণ করেন।

এসআইআর প্রসঙ্গে সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি (Mamata Banerjee)। সেই প্রসঙ্গ তুলে মমতা বলেন, আগামী দিনে ভোট কেটে মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা হতে পারে। তবে তিনি আশ্বাস দেন, তিনি এবং তাঁর দল থাকলে তা কোনওভাবেই হতে দেওয়া হবে না।

তিনি (Mamata Banerjee) বলেন, তাঁর কাছে মানুষই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, তিনি মানেই শতভাগ মানুষ। তাই তাঁকে টার্গেট করে প্রতিশোধ নেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সামশেরগঞ্জের সভা থেকেই মমতা আরও বলেন, ২৯৪টি কেন্দ্রেই তিনি নিজেকে প্রার্থী মনে করেন। তিনি মানুষের কাছে আবেদন করেন, প্রার্থীর নাম বা ধর্ম না দেখে শুধু জোড়াফুল প্রতীক মনে রাখতে। তাঁর দাবি, জোড়াফুলে ভোট দিলে তিনি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।

এছাড়াও ইভিএম মেশিনের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর উপর নজরদারি বাড়ানোর দাবি তুলে বলেন, রাতের অন্ধকারে যেন কোনওভাবে মেশিন বদলানো না যায়, তার জন্য সারাক্ষণ কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts