Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • দল ছেড়ে কংগ্রেসে ফেরা নেত্রীকে কড়া বার্তা! নাম না করেই মমতার হুঁশিয়ারি
জেলা

দল ছেড়ে কংগ্রেসে ফেরা নেত্রীকে কড়া বার্তা! নাম না করেই মমতার হুঁশিয়ারি

mamata banerjee 15
Email :4

বিধানসভা ভোটের আগে রাজনৈতিক ময়দানে ফের দলবদল ঘিরে উত্তাপ বাড়ছে। একসময় তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভার সাংসদ ছিলেন যিনি, তিনিই আবার পুরনো দলে ফিরে গিয়েছেন। এই পরিস্থিতিতে মালদহে প্রচারে গিয়ে নাম না করেই তাঁকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মালদহের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, এই জেলার কোনও প্রতিনিধি লোকসভায় না থাকায় তাঁদের দলের পক্ষ থেকে একজনকে রাজ্যসভায় পাঠানো হয়েছিল। তিনি দীর্ঘদিন সেই পদে ছিলেন। কিন্তু ভোটের আগে অন্য দলে চলে গিয়েছেন। এতে তাঁর ব্যক্তিগত আপত্তি নেই বলেও জানান তিনি, তবে এই ধরনের পদক্ষেপ মানুষ মেনে নেবে না বলেই দাবি করেন (Mamata Banerjee)।

এরপর আরও কড়া সুরে তিনি বলেন, যিনি নিজের (Mamata Banerjee) যোগ্যতায় সরাসরি ভোটে জিতে আসতে পারেননি, তিনি বিধায়কদের ভোটে নির্বাচিত হয়ে সাংসদ হয়েছেন। সেই সময় দলের সমর্থনও পেয়েছিলেন। এত সুযোগ পাওয়ার পরেও ভোটের মুখে দল ছেড়ে যাওয়াকে তিনি ভালো চোখে দেখছেন না। সেই প্রার্থী যেন ভোট না পান, এমন মন্তব্যও করেন তিনি।

এদিনের সভায় তিনি উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন। পাশাপাশি ভোটার তালিকা নিয়ে চলা বিতর্ক প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, গণতন্ত্র রক্ষার জন্য প্রয়োজনে দিল্লি পর্যন্ত যাবেন এবং সকলের ভোটাধিকার নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাবেন।

সভামঞ্চ থেকে আবেগঘন সুরে তিনি (Mamata Banerjee) মালদহবাসীর উদ্দেশে বলেন, তৃণমূলকে ভোট দেওয়ার অনুরোধ করেন। অন্য দলকে ভোট দিলে তিনি নিজেকে অসম্মানিত মনে করবেন বলেও জানান। একই সঙ্গে বলেন, উন্নয়ন চলবে, তবে মানুষের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টিও গুরুত্বপূর্ণ।

এই বক্তব্য ঘিরে ভোটের আগে মালদহের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts