ভোটের আগে ভোটার তালিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এসআইআর প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার আবারও সরব হলেন তিনি। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্রায় ৭৬ লক্ষ নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। এই তথ্য সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
শুক্রবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা অভিযোগ করেন, ইচ্ছাকৃতভাবে মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। তাঁর কথায়, এই পরিস্থিতি অতীতের স্বৈরাচারী শাসনের থেকেও খারাপ। তিনি (Mamata Banerjee) দাবি করেন, একটি পরিবারের একজনের নাম থাকলেও বাকিদের নাম নেই। বিশেষ কিছু সম্প্রদায়ের বহু মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ তোলেন তিনি।
মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও বলেন, ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচন করা হচ্ছে। তাঁর অভিযোগ, এখনও সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়নি এবং সাধারণ মানুষ তা হাতে পাননি। তিনি প্রশ্ন তোলেন, কীভাবে একটি বুথে কয়েকশো ভোটারের মধ্যে এত সংখ্যক নাম বাদ যেতে পারে।
নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ করে মমতা (Mamata Banerjee) বলেন, সাহস থাকলে সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হোক। যাদের নাম বাদ পড়েছে, তাদের নাম ফের তোলার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে আইনি সাহায্য দেওয়ার কথাও জানান তিনি।
অন্যদিকে, এই অভিযোগকে খারিজ করেছে বিজেপি। তাদের দাবি, তালিকা সংশোধনের কাজ নিয়ম মেনেই হচ্ছে। রাজনৈতিক মহলে এই ইস্যু নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিন আগে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়। সেখানে প্রায় ৩২ লক্ষ নামের মধ্যে উল্লেখযোগ্য অংশ বাদ পড়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৭৬ লক্ষ নাম বাদ পড়ার খবর সামনে এসেছে। শুক্রবার রাতে আরও একটি তালিকা প্রকাশ হওয়ার কথা।













