Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ভোটের আগে মালদহে রক্তাক্ত হামলা! কংগ্রেস নেতার উপর নৃশংস মারধরের অভিযোগ
জেলা

ভোটের আগে মালদহে রক্তাক্ত হামলা! কংগ্রেস নেতার উপর নৃশংস মারধরের অভিযোগ

malda
Email :4

ভোটের আগে মালদহে (Malda) রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল। কংগ্রেসের এক নেতার উপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চাঁচল থানার শাহবাজপুর গ্রামে। আহত হয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্যা নাশেদা খাতুনের স্বামী তথা কংগ্রেস নেতা মর্তুজ আলম। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন (Malda)।

অভিযোগ, সোমবার রাতে কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়িতে (Malda) ঢুকে তাঁকে জোর করে বাইরে বের করে আনে। এরপর লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। মাথা ও চোখে গুরুতর চোট লাগে তাঁর। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা শাসকদলের সঙ্গে যুক্ত।

আহত নেতার স্ত্রী নাশেদা খাতুন দাবি করেছেন, এর আগেও তাঁর স্বামীকে হুমকি দেওয়া হয়েছিল। তিনি বলেন, হামলার আগে দীর্ঘক্ষণ বাড়ির পাশে দাঁড়িয়ে গালিগালাজ করা হচ্ছিল। এমনকি খুনের হুমকিও দেওয়া হয়। তাঁর অভিযোগ, এলাকার কয়েকজন তৃণমূল কর্মী এই হামলার সঙ্গে জড়িত (Malda)।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালে যান কংগ্রেস নেতৃত্ব। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছে কংগ্রেস। তাদের অভিযোগ, পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের জেলা নেতৃত্বের দাবি, এটি কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তাদের মতে, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। যদিও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভোটের মুখে এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে মালদহ জেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts