পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী (Khargapur) এলাকায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে মৃত্যু হল এক তরুণ ইঞ্জিনিয়ারের। মৃতের নাম সৌম্যদীপ চন্দ, বয়স তেত্রিশ। পরিবারের অভিযোগ, নাইট ডিউটিতে খড়গপুর (Khargapur) যাওয়ার পথে একদল লোক তাঁকে ঘিরে ধরে চোর সন্দেহে বেধড়ক মারধর করে। মাথায় গুরুতর আঘাত পান তিনি। নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলেও কেউ তাঁর কথা শোনেনি বলে দাবি পরিবারের।
ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ী ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েতের গিলাগেড়িয়া এলাকায় (Khargapur) । গত আট ফেব্রুয়ারি রাতে খড়গপুরে কাজে যাওয়ার সময় খড়গপুর লোকাল থানার আনারকলি এলাকায় তাঁকে আটকানো হয় বলে অভিযোগ। মারাত্মক জখম অবস্থায় প্রথমে তাঁকে খড়গপুর মহকুমা হাসপাতালে (Khargapur) ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় দশদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।
শনিবার রাতে সৌম্যদীপের দেহ গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে পরিবার ও এলাকায়। পরিবারের সদস্যরা ভেঙে পড়েন কান্নায় (Khargapur) । সৌম্যদীপের কাকা হরেকৃষ্ণ চন্দ জানান, হাসপাতালে গিয়ে তাঁর ভয়াবহ অবস্থা দেখে তারা স্তম্ভিত হয়ে যান। তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং গণপিটুনি নিয়ে ফের প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।












