Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • “কলকাতায় কালীঘাট মন্দিরে পুজো! মা কালীর কাছে কী প্রার্থণা করলেন
জেলা

“কলকাতায় কালীঘাট মন্দিরে পুজো! মা কালীর কাছে কী প্রার্থণা করলেন

kangana ranaut
Email :3

বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) কলকাতায় পা রেখেই ধর্মীয় আচার অনুশীলন করে নিজের সফর শুরু করলেন। মঙ্গলবার সকালে তিনি দক্ষিণ কলকাতার কালীঘাট মন্দিরে গিয়ে মা কালীর পুজো দেন। মন্দির চত্বরে তাকে (Kangana Ranaut) এক নজর দেখতে ভক্ত ও সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে।

মন্দিরে প্রবেশের আগে এবং পরে কঙ্গনাকে (Kangana Ranaut) ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুজো শেষে তিনি বলেন, “মাকালীর ডাকে সাড়া দিতে কলকাতা এসেছি। আমি বরাবরই শক্তির উপাসক। দেশের মঙ্গল কামনায় পুজো দিয়েছি। বিশেষ করে বাংলার মেয়েদের জন্য প্রার্থনা করেছি। এই শহরের মেয়েরা যেন মাকালী রক্ষা পান, ন্যায় বিচার পায়। এছাড়াও আসন্ন নির্বাচনে বিজেপি যাতে ভালো ফল পায়, সেই প্রার্থনাও করেছি।”

বর্তমানে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ কঙ্গনার (Kangana Ranaut) এই সফর রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার কার্যক্রমে অংশ নিতেই তিনি এই সফর করেছেন। পুজোর সময় তার সঙ্গে ছিলেন বিজেপির একাধিক স্থানীয় নেতা ও কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts