Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • নির্বাচনের পর মুছে যাবে আইএসএফ! বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজনীতি
জেলা

নির্বাচনের পর মুছে যাবে আইএসএফ! বিস্ফোরক মন্তব্যে তোলপাড় রাজনীতি

kalyan banerjee
Email :3

নির্বাচনের পর আইএসএফ দল আর থাকবে না বলে কড়া ভবিষ্যদ্বাণী করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁর অভিযোগ, আইএসএফ বিভিন্ন জায়গায় দুর্নীতিতে জড়িয়ে পড়েছে এবং গুন্ডামির রাজনীতি করছে। সেই কারণেই ভোটের পর দলটি রাজনৈতিক মানচিত্র থেকে মুছে যাবে বলে দাবি করেন তিনি। তবে এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। পাল্টা আক্রমণে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস হারলেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই (Kalyan Banerjee)সবার আগে দল ছেড়ে পালাবেন।

ভাঙড়ে তৃণমূল নেতা খাইরুল ইসলামের উপর হামলার ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। ওই ঘটনায় তৃণমূল নেতাসহ আরও তিনজন আহত হন বলে জানা গেছে। এই প্রসঙ্গ টেনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইএসএফকে দুর্নীতিগ্রস্ত ও সহিংসতার রাজনীতিতে জড়িত বলে অভিযোগ করেন। তিনি দাবি করেন, আইএসএফ গুন্ডামি ছাড়া কিছুই করতে পারে না এবং ফুরফুরা শরিফ এলাকাতেও অশান্তি তৈরির চেষ্টা করেছে, যদিও তা সফল হয়নি (Kalyan Banerjee)।

অন্যদিকে নওশাদ সিদ্দিকী কড়া ভাষায় সাংসদের সমালোচনা করে প্রশ্ন তোলেন, শ্রীরামপুরের মানুষের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী কাজ করেছেন। তাঁর দাবি, এলাকার উন্নয়ন, মানুষের দাবি বা ফুরফুরা শরিফে রেল সংযোগের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংসদের সক্রিয় ভূমিকা দেখা যায়নি। নওশাদ বলেন, তৃণমূল রাজনৈতিকভাবে পরাজিত হলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগে দল ছেড়ে পালাবেন। তিনি আরও জানান, আইএসএফ মানুষের স্বার্থে তৈরি হয়েছে এবং জয়-পরাজয় যাই হোক, দল মানুষের পাশে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts