Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • রেশন দুর্নীতির অভিযোগে জামিনে মুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে পাশে বসিয়ে প্রশংসা মমতার
জেলা

রেশন দুর্নীতির অভিযোগে জামিনে মুক্ত জ্যোতিপ্রিয় মল্লিককে পাশে বসিয়ে প্রশংসা মমতার

mamata banerjee purulia a
Email :2

রেশন দুর্নীতির অভিযোগে জামিনে মুক্ত তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবার ছাব্বিশের নির্বাচনে প্রার্থী। হাবড়ায় নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাঁকে পাশে বসিয়ে ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বালুর নামে অনেকেই খারাপ মন্তব্য করছে। কিন্তু আমার সরকারের সময় বালু যে কাজ করেছে, কেউ করতে পারেনি। তাকে হিংসা করে গ্রেফতার করা হয়েছিল, কোনও প্রমাণ ছিল না। কারণ, দেড় কোটি ফলস রেশন কার্ড বাদ দিয়েছিল। সেই চুরিটা ধরা পড়ায় পচা সিপিএম ও বিজেপি মিলে তাকে ফাঁসানোর চেষ্টা করেছিল।”

মমতা (Mamata Banerjee) আরও বলেন, “যে ডিজিটাল রেশন কার্ড আপনারা পেয়েছেন, সেটা বালুর কাজ। রেশনের মালবাহী গাড়ির নম্বর রাখা, পাচার ঠেকানো, সবই সে দেখেছে। এই ছেলেটিকে ফাঁসানো হয়েছিল।”

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৬ অক্টোবর গভীর রাতে ইডি প্রায় ২০ ঘণ্টার তল্লাশির পর সল্টলেক থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল। অভিযোগ, রাজ্যে রেশন বণ্টনের ক্ষেত্রে বিশাল আর্থিক দুর্নীতি হয়েছে। রেশনের আটা ও গম বাজারে বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এর আগে ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছিল, যার সূত্রে মন্ত্রীর নাম উঠে আসে। গ্রেফতারির পর অসুস্থতার কারণে মল্লিক বারবার হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি জামিনে মুক্ত।

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বক্তব্যের প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “দেড় লক্ষ নাম সিপিএম ঢুকিয়েছিল। দীর্ঘ বছর তাঁদের নামে অ্যালোটেড চাল, ডাল কোথায় যেত? বনগাঁর সীমান্তে ধরা পড়া ট্রাকগুলোও বালু ঠিকমতো রাশন পৌঁছে দিচ্ছিল।”

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “এত ভালো কাজ করা বালুকে মন্ত্রী পদে ফেরত নেয়নি কেন? জেল খাটা আসামীদের মন্ত্রী পদে ফেরত নিয়েছেন। বালুর ক্ষেত্রে কেন তা হয়নি, এটা স্বীকার করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts