Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • হাওড়ার রাস্তায় প্রকাশ্যে গুলি, মুহূর্তে লুটিয়ে প্রোমোটার! সিসিটিভিতে ধরা রক্তাক্ত খুনের দৃশ্য
জেলা

হাওড়ার রাস্তায় প্রকাশ্যে গুলি, মুহূর্তে লুটিয়ে প্রোমোটার! সিসিটিভিতে ধরা রক্তাক্ত খুনের দৃশ্য

gunman
Email :2

কাকভোরে শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া শহরে (Howrah)। ভরা রাস্তায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে এক প্রোমোটারকে। ঘটনায় দুই দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। ইতিমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে খুনের সেই ভয়াবহ দৃশ্য (Howrah)। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃত যুবকের নাম শফিক খান। বয়স আনুমানিক সাতাশ বছর। রমজান মাস চলায় সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি (Howrah)। ঘটনাটি ঘটে হাওড়ার পিলখানা এলাকায়। অভিযোগ, হারুন খান এবং রোহিত নামে দুই দুষ্কৃতী তাঁকে খুব কাছ থেকে গুলি করে খুন করে। একটি সিসিটিভি ফুটেজে সেই হাড়হিম করা দৃশ্য স্পষ্ট দেখা গিয়েছে।

ফুটেজে দেখা যায়, রাস্তায় দাঁড়িয়ে শফিকের সঙ্গে কথা বলছিল দুই যুবক (Howrah)। পাশে আরও কয়েকজন উপস্থিত ছিলেন। আচমকাই অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র বের করে শফিকের মাথা ও বুকে পরপর চার রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোলাবাড়ি থানা পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শফিক এলাকায় প্রোমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রোমোটারি সংক্রান্ত বিবাদ ও টাকা পয়সার ঝামেলার জেরেই এই খুন। মৃতের ভাই জাহিদ খান অভিযোগ করেছেন, এলাকার জেল ফেরত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে এবং দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার পর এলাকায় যান প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ রুস্তম খান। তিনি বলেন, ভরা রাস্তায় এভাবে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তাঁর দাবি, শফিক এলাকায় ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল এবং কেন তাকে এভাবে খুন হতে হল তা খতিয়ে দেখা উচিত। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts