Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • হাওড়ায় মৃত্যু-ফাঁদ! বহুতল থেকে লোহার রড পড়ে চটপট প্রাণ গেল দু’জনের
জেলা

হাওড়ায় মৃত্যু-ফাঁদ! বহুতল থেকে লোহার রড পড়ে চটপট প্রাণ গেল দু’জনের

howrah q
Email :4

হাওড়ায় (Howrah) ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনের। মঙ্গলবার দুপুরে হাওড়া পৌরনিগম সংলগ্ন একটি বহুতলে কাজ চলাকালীন উপর থেকে ভারী লোহার রড নিচে পড়ে মৃত্যু হয় দুই ব্যক্তির। মৃতদের নাম শেখ ইরফান ও খোকন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া থানার পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা (Howrah)।

জানা গিয়েছে, হাওড়া (Howrah) পৌরনিগমের কাছে একটি ট্রেড সেন্টারের সিঁড়িঘরে সকাল থেকে লোহার রডের ঢালাইয়ের কাজ চলছিল। সেই সময় হঠাৎই একটি ভারী রড ছিটকে নিচে পড়ে যায়। তখন বহুতলের নিচে কয়েক জন দাঁড়িয়ে ছিলেন। তাঁদের মধ্যে শেখ ইরফান ও খোকনের উপর রডটি পড়ে। ঘটনাস্থলেই তাঁরা গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ট্রেড সেন্টারে বহু ব্যবসায়ী নিজেদের মালপত্র রাখেন। মঙ্গলবার মঙ্গলাহাটে বাজার বসেছিল। টুপি ব্যবসায়ী শেখ ইরফান নিজের সামগ্রী রাখার জন্য মুটে খোকনকে সঙ্গে নিয়ে ওই বহুতলের নিচে এসেছিলেন। ঠিক সেই সময়ই উপর থেকে পড়ে আসে লোহার রডটি। সঙ্গে সঙ্গে এলাকায় শোরগোল পড়ে যায় (Howrah)।

আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর বহুতলের ছাদে গিয়ে পুলিশ দেখতে পায়, চারদিকে লোহার রড ও নির্মাণসামগ্রী ছড়িয়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোনও রকম সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কাজ চলছিল। ছিল না কোনও সেফটি নেটও।

মৃত শেখ ইরফানের ভাই শেখ ইসলাম বলেন, “আমরা জিনিস রাখতে এসেছিলাম। আমিও ওখানে ছিলাম। আমার দাদা আর খোকনের মাথায় রডটা পড়ে। উপর থেকে শ্রমিকরা সব দেখলেও কেউ সাহায্যে এগিয়ে আসেনি। প্রায় ২০ মিনিট পরে পুলিশ আসে। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।” কীভাবে নিরাপত্তা ছাড়া বহুতলের ছাদে কাজ চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts