Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • ছোট আঙারিয়া গণহত্যার অভিযুক্ত তপন ঘোষকে ফের প্রার্থী করল সিপিএম, রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক!
জেলা

ছোট আঙারিয়া গণহত্যার অভিযুক্ত তপন ঘোষকে ফের প্রার্থী করল সিপিএম, রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক!

cpim tapan ghosh
Email :11

ছোট আঙারিয়া গণহত্যার অভিযোগে অভিযুক্ত তপন ঘোষকে (Tapan Ghosh) ফের গড়বেতা আসনে প্রার্থী করল সিপিএম। ২০২১ সালের বিধানসভা ভোটেও এই তপন ঘোষকেই প্রার্থী করেছিল দল। এদিন তৃতীয় দফায় বামফ্রন্ট রাজ্যের আরও ১৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। প্রার্থী ঘোষণার পরই তপন ঘোষ প্রচারে নেমেছেন (Tapan Ghosh)।

রাজ্যের রাজনৈতিক মহলের মতে, তপন ঘোষের (Tapan Ghosh) উপর ভর করে গড়বেতার হারানো আসন ফেরানোর চেষ্টায় নামল সিপিএম। ছোট আঙারিয়া গণহত্যার অভিযোগে তিনি দীর্ঘদিন জেল খেটেছেন। এছাড়া নন্দীগ্রামে খুন-অপহরণ এবং দলীয় হামলার সঙ্গে তার নাম জড়িত বলে অভিযোগ রয়েছে। তপন ঘোষ সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সক্রিয় সদস্য (Tapan Ghosh)।

চন্দ্রকোনা আসনে নতুন মুখ সুপর্ণা দোলুইকে প্রার্থী করা হয়েছে। আলিপুরদুয়ার আসনে এবার আরএসপি-র বদলে লড়ছে সিপিএম। কোচবিহারের সিতাই ও কলকাতার শ্যামপুকুরে প্রার্থী করা হয়েছে ফরওয়ার্ড ব্লককে। এন্টালিতে প্রার্থী হয়েছেন কলকাতা জেলা সিপিএমের পরিচিত নেতা আব্দুর রউফ। বামফ্রন্টের প্রথম দফার তালিকায় ১৯২টি, দ্বিতীয় দফায় ৩২টি এবং তৃতীয় দফায় ১৫টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts