Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • বিডিও অফিসের সামনে হামলা! পুরনো খুনের মামলার অভিযুক্তকে কুপিয়ে মারার চেষ্টা
জেলা

বিডিও অফিসের সামনে হামলা! পুরনো খুনের মামলার অভিযুক্তকে কুপিয়ে মারার চেষ্টা

dead body w
Email :4

ভাঙড়ে আবারও উত্তেজনা ছড়াল। তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুন মামলার অন্যতম অভিযুক্ত রফিকুল খাঁর উপর খুনের চেষ্টার অভিযোগ উঠেছে (Bhangar)। সোমবার সকালে ভাঙড় দুই বিডিও অফিসের সামনে এই ঘটনা ঘটে। অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অফিসের গেটের সামনেই তাঁর উপর হামলা চালানো হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে ধারাল অস্ত্র এবং বাঁশ উদ্ধার করেছে পুলিশ (Bhangar)।

উল্লেখ্য, ২০২৫ সালে ভাঙড়ে তৃণমূলের প্রভাবশালী নেতা রাজ্জাক খাঁ খুন হন। অভিযোগ, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মাঝরাস্তায় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। শুধু গুলি নয়, তাঁকে ধারাল অস্ত্র দিয়ে আঘাতও করা হয়েছিল বলে অভিযোগ ওঠে (Bhangar)।

এই ঘটনায় রফিকুল খাঁ-সহ একাধিক জনকে গ্রেফতার করা হয়। পরে রফিকুল-সহ চারজন জামিনে মুক্তি পান। জামিন পাওয়ার পর থেকেই তিনি গা ঢাকা দিয়ে ছিলেন। সম্প্রতি এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হওয়ার পর তিনি আবার বাইরে বের হতে শুরু করেছিলেন বলে জানা গিয়েছে।

এই হামলার পিছনে পুরনো কোনও শত্রুতা কাজ করতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তবে আসল কারণ কী, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুরো ঘটনায় আবারও ভাঙড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts