Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • বিজেপির মনোনয়ন মিছিলে যোগ দেওয়ার অভিযোগ! বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধ
জেলা

বিজেপির মনোনয়ন মিছিলে যোগ দেওয়ার অভিযোগ! বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধ

bjp worker
Email :3

বসিরহাট দক্ষিণ বিধানসভার সাকচুড়া বাগুণ্ডি পঞ্চায়েতের ইটিন্ডা দাসপাড়া এলাকার একটি বুথে বাবাকে নিয়ে ছেলেকে (BJP Worker) মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রফুল্ল দাস ও তাঁর ছেলে তারক দাস দু’জনেই বিজেপি কর্মী। গতকাল বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী শৌর্য বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার মিছিলের সময় তারক দাস মিছিলে যোগ দেন (BJP Worker) । মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর রাতে তারক দাস বাড়ি ফেরেন। তখনই বাড়িতে ঢুকে হামলা চালান দুলাল দাস নামে পঞ্চায়েতের তৃণমূল সদস্য।

তারক দাসকে মারতে থাকলে বাঁচাতে এসে বাবাও আক্রমণের শিকার হন (BJP Worker) । অভিযোগ, প্রফুল্ল দাসকেও বাঁশ, লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। চিৎকার শুনে স্থানীয়রা জড়ো হলে অভিযুক্তরা পালিয়ে যায়। আহত বাবা-ছেলেকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রফুল্ল দাস এখনও চিকিৎসাধীন।

বিজেপি প্রার্থী শৌর্য বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, বিজেপি করার অপরাধেই এই হামলা হয়েছে। তিনি জানান, তারা থানায় এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন (BJP Worker) ।

অন্যদিকে বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র পুরো ঘটনা অস্বীকার করেছেন। তিনি বলেন, “বিজেপি বসিরহাটে হেরে যাবে, তাই এই নোংরা রাজনীতি করছে। অন্য কোনো কারণে গণ্ডগোলকে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts