Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • বাঁকুড়ায় ভয়াবহ হামলা! লাঠি-হকিতে মারধর, রক্তাক্ত মঞ্চ নেতা
জেলা

বাঁকুড়ায় ভয়াবহ হামলা! লাঠি-হকিতে মারধর, রক্তাক্ত মঞ্চ নেতা

bankura
Email :5

বাঁকুড়ার (Bankura) স্কুলডাঙ্গা এলাকায় সংগ্রামী যৌথ মঞ্চের এক নেতার উপর ভয়াবহ হামলার অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, সংগঠনের নেতা ভাস্কর ঘোষের সামনেই প্রায় চল্লিশ জন দুষ্কৃতী লাঠি ও হকি স্টিক নিয়ে মঞ্চের আরেক নেতা অরিন্দম মণ্ডলের উপর হামলা চালায় (Bankura)।

ঘটনায় গুরুতর জখম অবস্থায় অরিন্দম মণ্ডলকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে (Bankura)।

সূত্রের খবর, শুক্রবার বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গা এলাকায় একটি সংগঠনের হলঘরে সংগ্রামী যৌথ মঞ্চের বৈঠক হয়েছিল। বৈঠক শেষ হওয়ার পর মঞ্চের নেতা ভাস্কর ঘোষ সহ কয়েকজন স্থানীয় এলাকায় বসেছিলেন। সেই সময় হঠাৎ করেই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ (Bankura)।

অভিযোগ অনুযায়ী, তৃণমূলের এক ছাত্র নেতার নেতৃত্বে ওই হামলা চালানো হয়। দুষ্কৃতীরা বাঁশ, লাঠি ও হকি স্টিক নিয়ে আক্রমণ চালায়। অভিযোগ, হামলার সময় মঞ্চের এক নেতার উপর সরাসরি মাথা ও মুখ লক্ষ্য করে আঘাত করা হয়। এতে অরিন্দম মণ্ডল গুরুতর আহত হন (Bankura)।

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। দ্রুত তাঁর সহকর্মীরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সংগঠনের নেতা ভাস্কর ঘোষ দাবি করেছেন, এই হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর অভিযোগ, পরিকল্পনা করেই তাঁদের উপর আক্রমণ করা হয়েছে এবং তাঁকেও লক্ষ্য করা হয়েছিল।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে। যদিও শাসকদলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Related Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts