Shopping cart

TnewsTnews
  • Home
  • জেলা
  • “রচনা চাইছে না জিতুক দেবাংশু!” তৃণমূলে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্ব
জেলা

“রচনা চাইছে না জিতুক দেবাংশু!” তৃণমূলে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্ব

asit and rachana edit
Email :3

চুঁচুড়ায় তৃণমূলের অন্দরে ফের প্রকাশ্যে এল গোষ্ঠীদ্বন্দ্ব। দলীয় প্রার্থী না হওয়ায় ক্ষুব্ধ তৃণমূল নেতা অসিত মজুমদার (Asit Majumdar) আবারও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন। রবিবার চুঁচুড়ার কার্যালয় থেকে সাংবাদিকদের সামনে তিনি সরাসরি বলেন, “রচনা চাইছে না দেবাংশু জিতুক।”

সম্প্রতি তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায়, তিনবারের বিধায়ক অসিত মজুমদারকে (Asit Majumdar) এবার প্রার্থী করা হয়নি। তাঁর জায়গায় প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। শুরুতে ক্ষোভ প্রকাশ করলেও পরে দেবাংশুর সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিয়েছিলেন অসিত (Asit Majumdar)। তবে সেই পরিস্থিতি বেশিদিন স্থায়ী হয়নি।

এর আগে বিধায়ক থাকাকালীনও অসিত (Asit Majumdar) এবং রচনার মধ্যে প্রকাশ্যে মতভেদ দেখা গিয়েছিল। দলীয় নির্দেশে সেই বিরোধ মিটে গিয়েছিল বলে মনে করা হচ্ছিল। কিন্তু ফের নতুন করে সংঘাত সামনে এল।

এদিন শহর তৃণমূলের পক্ষ থেকে দেবাংশুর সমর্থনে একটি মিছিল করা হয়। সেই মিছিলে রচনা বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়ভাবে প্রচার করতে দেখা যায়। অভিযোগ, ওই মিছিলে অসিত মজুমদারকে আমন্ত্রণ জানানো হয়নি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তিনি।

অসিত দাবি করেন, চুঁচুড়ায় দলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে এবং তার জন্য দায়ী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “দল ছেড়ে নির্দলে দাঁড়ান, আমিও দাঁড়াব। দেখব কে জেতে।”

তিনি আরও প্রশ্ন তোলেন, এলাকায় দলীয় কাউন্সিলর ও পঞ্চায়েত সদস্যরা জিতলেও কেন রচনা বন্দ্যোপাধ্যায় নিজে ভোটে জিততে পারেননি। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে রচনার গ্রহণযোগ্যতা কম। এমনকি তিনি আশঙ্কা প্রকাশ করেন, রচনা যদি প্রচারে থাকেন, তাহলে দেবাংশুর ফল খারাপ হতে পারে।

এদিন সাংসদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন অসিত। তাঁর এই মন্তব্যের পর চুঁচুড়ার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও এই বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় বা দেবাংশু ভট্টাচার্যের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts