ক্যানিং (Canning) পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে আইএসএফের প্রার্থী আরাবুল ইসলাম প্রথম প্রচারে বেরিয়েই হামলার মুখে পড়লেন। সোমবার সন্ধ্যায় চন্দনেশ্বর বাজারে মিছিল করতে গিয়ে তাঁর ওপর হামলার অভিযোগ উঠে (Canning)। ঘটনায় আইএসএফ কর্মীদের মারধর করা হয়েছে বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে দুই পক্ষের মধ্যে বচসা ও সংঘর্ষ শুরু হয়, কিছু মানুষ আহত হয়েছেন।
ঘটনা শুনে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে (Canning)। আইএসএফের দুই কর্মীকে আটক করে থানায় নেওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিলে, আরাবুল ইসলাম নেতৃত্বে কর্মীরা রাস্তা অবরোধ তুলে নেয়।
কয়েক দিন আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছেন আরাবুল ইসলাম। প্রার্থী তালিকা প্রকাশের পরই জানা যায়, আইএসএফ তাঁকে ক্যানিং (Canning) পূর্ব থেকে টিকিট দিয়েছে। একই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বাহারুল লড়ছেন, আর বিজেপি টিকিট পেয়েছেন অসীম সাঁপুই। এবার ভোট লড়াই হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনা রয়েছে।













