রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ নতুন নয়। তবে এবার সেই বিষয়েই সরাসরি কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার নির্বাচনী সভা থেকে তিনি দলের বিক্ষুব্ধ নেতা ও কর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দেন।
নাম না করে তিনি বলেন, কেউ কেউ দলের ভেতরে থেকে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছেন। তাঁর দাবি, কারা এই কাজ করছে, কোথা থেকে টাকা নিচ্ছে এবং কার সঙ্গে গোপনে দেখা করছে—সব তথ্য তাঁর কাছে রয়েছে। এমনকি যাঁদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তাঁরাই নাকি সব তথ্য তাঁকে জানিয়ে দিয়েছেন (Abhishek Banerjee)।
অভিষেক (Abhishek Banerjee) আরও বলেন, তৃণমূল এখন একটি শক্তিশালী দল। কেউ যদি ষড়যন্ত্র করে দলকে দুর্বল করতে চায়, তবে ভোটের ফল প্রকাশের পর তার জবাব দেওয়া হবে। তিনি স্পষ্ট ভাষায় জানান, ভোটের ফল বেরোনোর পর পরিস্থিতি বদলে যেতে পারে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাজনৈতিক মহলের মতে, এই বক্তব্যের মাধ্যমে তিনি দলের ভেতরের বিরোধী বা অন্তর্ঘাতকারীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন। ইঙ্গিত দিলেন, ভোটের পর তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে (Abhishek Banerjee)।
এদিন তিনি আরও দাবি করেন, রাজ্যে আবার তৃণমূলই সরকার গঠন করবে। তাঁর কথায়, বিজেপির আসন অনেকটাই কমে যাবে। তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, এসআইআর নিয়ে অযথা ভয় পাওয়ার কোনও কারণ নেই।









