কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থীকে ঘিরে বড় ধাক্কা। অভিনব ভট্টাচর্য (TMC Candidate) মনোনয়ন বাতিল হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। জনপ্রতিনিধিত্ব আইনের নির্দিষ্ট ধারার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের সঙ্গে তাঁর ব্যবসায়িক চুক্তি থাকার অভিযোগেই এই পদক্ষেপ করেছেন রিটার্নিং অফিসার।
অভিনব ভট্টাচার্য দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন (TMC Candidate)। এবারের নির্বাচনে কৃষ্ণনগর উত্তরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে তাঁকে প্রার্থী করে দল চমক দিয়েছিল। শিক্ষিত ও স্পষ্টভাষী হিসেবে দলের তরুণদের মধ্যে তাঁর জনপ্রিয়তাও ছিল যথেষ্ট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কৃষ্ণনগরের মতো সাংস্কৃতিক শহরে একজন স্থানীয় ও গ্রহণযোগ্য মুখকে সামনে আনা ছিল তৃণমূলের একটি কৌশল।
এই কেন্দ্রটি রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিপক্ষের শক্তিশালী উপস্থিতিও রয়েছে। অনেকের মতে, অভিনব ভট্টাচার্যের পরিচ্ছন্ন ভাবমূর্তি দলের পক্ষে লাভজনক হতে পারত। কিন্তু আইনি জটিলতার কারণে শেষ পর্যন্ত তাঁর মনোনয়ন বাতিল হয়ে গেল (TMC Candidate)।
নির্বাচনী নিয়ম অনুযায়ী, কোনও ব্যক্তি যদি সরাসরি সরকারি কাজে ঠিকাদারি বা ব্যবসায়িক স্বার্থে যুক্ত থাকেন, তাহলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। সেই কারণেই তাঁর মনোনয়ন খারিজ করা হয়েছে বলে জানা গিয়েছে।













