Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে ব্যথা! মাত্র পঁচিশেই থেমে গেল তরুণ ফুটবলারের জীবন
খেলা

ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে ব্যথা! মাত্র পঁচিশেই থেমে গেল তরুণ ফুটবলারের জীবন

footballer died
Email :3

মাত্র পঁচিশ বছর বয়সে প্রাণ হারালেন এক তরুণ ফুটবলার (Namdhari FC)। ম্যাচ চলাকালীন আচমকা বুকে ব্যথা অনুভব করার পর মাঠেই লুটিয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। এই ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে দেশের ফুটবল মহলে (Namdhari FC)।।

মৃত ফুটবলারের নাম রবিন্দর সিং (Namdhari FC)।। পাঞ্জাবের লুধিয়ানা তাঁর বাড়ি। গত বছর তিনি নামধারী এফসির হয়ে খেলতে শুরু করেছিলেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় দলের হয়ে মাঠে নেমেছিলেন এই তরুণ ডিফেন্ডার।

জানা গিয়েছে, সম্প্রতি তিনি পাঞ্জাবের একটি স্থানীয় লিগে খেলছিলেন। সেই ম্যাচ চলাকালীনই আচমকা তাঁর বুকে তীব্র ব্যথা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি মাঠে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা আর তাঁকে বাঁচাতে পারেননি। বুধবার তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

রবিন্দর গত বছর নামধারী এফসির (Namdhari FC)। হয়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন। আইএফএ শিল্ড ও ডুরান্ড কাপের মতো প্রতিযোগিতায় খেলেছিলেন তিনি। প্রথম বার ডুরান্ড কাপে অংশ নেওয়া নামধারী এফসির দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রবিন্দর।

তরুণ এই ডিফেন্ডারের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে ফুটবল মহলে। নামধারী এফসির পক্ষ থেকে সামাজিক মাধ্যমে শোকবার্তা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, এত কম বয়সে রবিন্দরের মৃত্যু ফুটবল পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

শুধু নামধারী এফসি নয় (Namdhari FC)।, দেশের আরও কয়েকটি ক্লাবও রবিন্দরের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছে। বেঙ্গালুরু এফসি, মিনার্ভা পাঞ্জাব এবং গোকুলাম কেরালার মতো ক্লাবগুলিও সামাজিক মাধ্যমে সমবেদনা জানিয়েছে।

আই লিগের পক্ষ থেকেও জানানো হয়েছে, চলতি রাউন্ডের প্রতিটি ম্যাচের আগে রবিন্দরের স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হবে।

জানা গিয়েছে, ইতিমধ্যেই তাঁর পৈতৃক বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে। ফুটবলের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন রবিন্দর। কিন্তু অকালেই থেমে গেল তাঁর স্বপ্নভরা জীবন ও কেরিয়ার।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts