Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • যুদ্ধের জেরে কলকাতায় আটকে ক্যারিবিয়ান তারকারা! কবে ফিরবেন স্যামি-হেটমায়াররা?
খেলা

যুদ্ধের জেরে কলকাতায় আটকে ক্যারিবিয়ান তারকারা! কবে ফিরবেন স্যামি-হেটমায়াররা?

west indies
Email :2

বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে পাঁচদিন আগে (West Indies)। কিন্তু এখনও দেশে ফিরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে আন্তর্জাতিক বিমান পরিষেবার বড় অংশ বিপর্যস্ত। তার ফলেই কলকাতায় আটকে রয়েছেন ড্যারেন স্যামি, রস্টন চেজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডাররা। কবে দেশে ফিরতে পারবেন, সেই অনিশ্চয়তায় উদ্বেগ বাড়ছে দলের অন্দরে (West Indies)।

গত শনিবার গভীর রাতে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলা আছড়ে পড়ে ইরানে। তারপর থেকেই যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ (West Indies)। ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পালটা হামলায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা অঞ্চল। টানা কয়েকদিন ধরে চলা এই সংঘাতের জেরে পশ্চিম এশিয়ার একাধিক বিমানপথ বন্ধ হয়ে গেছে। ফলে বহু দেশের নাগরিকের মতোই বিপাকে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও (West Indies)।

গত রবিবার ইডেন গার্ডেন্সে ম্যাচ খেলেছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। ভারতের কাছে হেরে ওইদিনই তাঁদের বিশ্বকাপ অভিযান শেষ হয়। পরিকল্পনা ছিল দ্রুত দেশে ফেরার। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় তা সম্ভব হয়নি। পাঁচদিন ধরে কলকাতাতেই আটকে রয়েছে গোটা দল।

ক্যারিবিয়ান বোর্ড আগেই জানিয়েছে, আকাশসীমা বন্ধ থাকায় আপাতত দেশে ফেরা যাচ্ছে না। দ্রুত সমাধানের জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা এবং বিভিন্ন দেশের সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তবু কবে পরিস্থিতি স্বাভাবিক হবে, তা স্পষ্ট নয়।

এই অনিশ্চয়তার মধ্যেই সোশাল মাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেছেন কোচ ড্যারেন স্যামি। তিনি লিখেছেন, তিনি শুধু বাড়ি ফিরতে চান এবং কবে ফেরা সম্ভব হবে, সেই সম্পর্কে স্পষ্ট তথ্য চান। পাঁচদিন ধরে অপেক্ষা করতে করতে হতাশা বাড়ছে বলেও জানিয়েছেন তিনি।

তবে সূত্রের খবর, পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। খুব শিগগিরই নিরাপদে দেশে ফিরতে পারেন হেটমায়াররা। যুদ্ধের প্রভাব কাটলেই বিমান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts