Shopping cart

TnewsTnews
  • Home
  • Important
  • বাংলাদেশ ক্রিকেটে ভূমিকম্প! বোর্ড ভেঙে তামিমের হাতে ক্ষমতা, শুরু নতুন অধ্যায়
খেলা

বাংলাদেশ ক্রিকেটে ভূমিকম্প! বোর্ড ভেঙে তামিমের হাতে ক্ষমতা, শুরু নতুন অধ্যায়

bangladesh cricket board
Email :4

বাংলাদেশ ক্রিকেটে বড় বদল এল (Bangladesh Cricket)। জাতীয় ক্রীড়া পরিষদ হঠাৎ করে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। সেই জায়গায় তিন মাসের জন্য একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান করা হয়েছে প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে। তাঁর সঙ্গে এই কমিটিতে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার আতাহার আলি খান-সহ আরও কয়েকজন (Bangladesh Cricket)।

গত কয়েকদিনে বিসিবির পরিচালনা পর্ষদে বড় ভাঙন দেখা যায়। মোট পঁচিশ জন পরিচালকের মধ্যে সাত জন ইতিমধ্যেই পদত্যাগ করেন (Bangladesh Cricket)। এর পাশাপাশি বোর্ডের আগের নির্বাচন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন ওঠে। তদন্তে সেই নির্বাচনে একাধিক অনিয়মের অভিযোগ সামনে আসে। এই রিপোর্টের ভিত্তিতেই জাতীয় ক্রীড়া পরিষদ পুরনো বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে পরিষদের পক্ষ থেকে জানানো হয়, নতুন অস্থায়ী কমিটি আগামী তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করবে। সেই সময়ের মধ্যে দেশের ক্রিকেট পরিচালনার দায়িত্বও তাদের উপর থাকবে (Bangladesh Cricket)।

এদিকে, বাংলাদেশের নতুন সরকারও ক্রিকেট প্রশাসনে পরিবর্তন আনতে আগ্রহী। আগের সরকারের কিছু সিদ্ধান্ত, বিশেষ করে আন্তর্জাতিক প্রতিযোগিতা নিয়ে বিতর্কিত পদক্ষেপ, দেশের ক্রিকেটের ক্ষতি করেছে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই নতুনভাবে বোর্ড গঠন এবং নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে বলে মত অনেকের।

নতুন কমিটিতে তামিম ইকবাল ছাড়াও রয়েছেন আতাহার আলি খান এবং মিনহাজুল আবেদিন। এছাড়া আরও কয়েকজন সদস্য রয়েছেন, যাঁদের মধ্যে কিছু রাজনৈতিক যোগসূত্রও রয়েছে বলে আলোচনা চলছে।

উল্লেখ্য, আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা থাকলেও আগেরবার অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছিলেন তামিম। তবে এবার তাঁকেই বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের ক্রিকেটে নতুন দিশা আসবে কি না, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts