Shopping cart

TnewsTnews
  • Home
  • খেলা
  • শূন্যের পর শূন্য তবু আতঙ্কে দক্ষিণ আফ্রিকা, অভিষেককে থামাতে গোপন পরিকল্পনা
খেলা

শূন্যের পর শূন্য তবু আতঙ্কে দক্ষিণ আফ্রিকা, অভিষেককে থামাতে গোপন পরিকল্পনা

abhishek sharma and team
Email :103

পরপর ম্যাচ জিতলেও স্বস্তিতে নেই ভারতীয় ক্রিকেট দল (T20 World Cup)। ফিল্ডিংয়ে ভুল, সহজ ক্যাচ হাতছাড়া এবং স্পিনারদের বিরুদ্ধে দুর্বলতা নিয়ে বাড়ছে চিন্তা। তার সঙ্গে যোগ হয়েছে ওপেনার অভিষেক শর্মার ধারাবাহিক ব্যর্থতা। রান না পেলেও প্রতিপক্ষের নজর কিন্তু তাঁর দিকেই। তাঁকে দ্রুত থামাতে মরিয়া দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল (T20 World Cup)।

রবিবার সুপার এইটের ম্যাচের আগে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুশীলনে বিশেষ প্রস্তুতি নিতে দেখা গেল প্রোটিয়া শিবিরকে (T20 World Cup)। মেন্টর অ্যালবি মর্কেলর তত্ত্বাবধানে প্র্যাকটিস পিচে গুড লেংথ এলাকায় একাধিক স্পট তৈরি করা হয়। লক্ষ্য একটাই, শুরুতেই অভিষেককে চাপে ফেলা। স্পিনের বিরুদ্ধে দুর্বলতা কাজে লাগাতে বিশেষ পরিকল্পনা করেছে তারা।

স্পিন মোকাবিলার অনুশীলনে বাঁহাতি ব্যাটার হিসেবে নামানো হয় প্রাক্তন ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্সকে। তাঁকে টানা অফস্পিন করান অধিনায়ক এইডেন মার্করাম এবং ট্রিস্টান স্টাবস। অনুশীলনেই একাধিকবার বল ঘুরে স্টাম্প ভেঙে দেয়। পরে যোগ দেন কেশব মহারাজ ও জর্জ লিন্ডে। সব মিলিয়ে স্পিন আক্রমণেই ভারতকে বিপদে ফেলতে চাইছে দক্ষিণ আফ্রিকা।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে গুড লেংথ ডেলিভারিতে বোল্ড হয়েছিলেন অভিষেক (T20 World Cup)। সেই বলটি করেছিলেন আর্যন দত্ত। বিশ্বকাপে তিন ম্যাচ খেলেও এখনও রান পাননি এই বাঁহাতি ওপেনার। শেষ আট ইনিংসে পাঁচবার শূন্য রানে আউট হয়েছেন। সাম্প্রতিক আট টি কুড়ি ম্যাচে তাঁর সংগ্রহ চুরাশি, শূন্য, আটষট্টি অপরাজিত, শূন্য, তিরিশ, শূন্য, শূন্য, শূন্য। ফলে সুপার এইটের আগে তাঁর আত্মবিশ্বাস যে ধাক্কা খেয়েছে তা স্পষ্ট।

তবে শুধু অভিষেক নন, ভারতীয় দলে একাধিক বাঁহাতি ব্যাটার থাকায় আলাদা পরিকল্পনা করেছে প্রোটিয়ারা। দলে রয়েছেন ঈশান কিষান, তিলক বর্মা, শিবম দুবে, রিঙ্কু সিং এবং ওয়াশিংটন সুন্দর। তাই স্পিন নির্ভর কৌশলেই ম্যাচের মোড় ঘোরাতে চাইছে তারা।

পরিসংখ্যানও ভারতের চিন্তা বাড়াচ্ছে। স্পিনারদের বিরুদ্ধে ভারত বিয়াল্লিশ ওভারে করেছে মাত্র তিনশো পনেরো রান, ওভার প্রতি গড় রান সাড়ে সাতের সামান্য বেশি। স্পিনারদের হাতেই পনেরো বার উইকেট হারিয়েছে ভারত। সাত থেকে দশ ওভারের মধ্যেই সবচেয়ে বেশি ধাক্কা এসেছে। স্পিনের বিরুদ্ধে দলের স্ট্রাইক রেট একশো ছয়ের সামান্য বেশি এবং প্রায় বিয়াল্লিশ শতাংশ বল ডট গেছে। এই পরিসংখ্যানই ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

Related Tag:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts